বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি
Notice :

থ্রিলার ঘরানার সিনেমায় বুবলী

বিনোদন ডেস্ক
ছবি:সংগৃৃহীত

থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার অভিনীত সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ অবশেষে মুক্তির মুখ দেখতে যাচ্ছে। দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা কারণে আটকে ছিল ছবিটির মুক্তি। এবার নির্মাতা জানিয়েছেন, আগামী মে মাসেই এটি প্রেক্ষাগৃহে আসতে পারে।

সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা রাশেদ রাহা। তিনি জানান, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সেখানে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির বিষয়ে আলোচনা চলছে।

ফ্ল্যাশব্যাক সিনেমায় বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের পরিচালক-অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। থ্রিলার ঘরানার এ ছবির চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর।

ছবিতে বুবলী অভিনয় করেছেন ‘শ্বেতা’ চরিত্রে। কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন ‘অঞ্জন’ এবং সৌরভ দাস ‘ডিকে’ চরিত্রে। গল্পে দেখা যাবে সমাজের ভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তিনজন মানুষের জীবন একসময় এক সুতোয় গাঁথা পড়ে আর পাহাড়ি প্রেক্ষাপটে তাদের জীবনের মোড় ঘুরে যায়।

ছবিটিকে নির্মাতারা সাইকোলজিক্যাল থ্রিলার হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি ছবির ঘোষণা সেরেছিলেন নির্মাতারা। এ বার প্রকাশ্যে এল ছবির তিন অভিনেতার ফার্স্টলুক।

সদ্য বিয়ে করেছেন সৌরভ। বিয়ের পর এটাই তার প্রথম ছবি। সৌরভকে ছবিতে সিরিয়াস লুকেই দেখা যাচ্ছে। একগাল দাড়ি এবং আধুনিক পোশাকে তার চরিত্রটি কী রকম তা নিয়ে অনুরাগীদের কৌতুহল রয়েছে। বুবলীর লুকে রয়েছে আধুনিকতার ছোঁয়া। তার পরনে কালো ভেলভেটের লম্বা কোট। তবে কৌশিকের চরিত্র যে এই ছবির অন্যতম আকর্ষণ হতে চলেছে তা তার লুক থেকেই প্রমাণিত। পরনে স্যুট এবং চোখে চশমা। হাতে সিগারেট এবং পেন নিয়ে অভিনেতার গম্ভীর লুক নজরকাড়া।

ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

এদিকে আগামী ৮ মে দেশে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত আরেকটি সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’। এটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। লাঠিখেলার ঐতিহ্য নিয়ে নির্মিত এ ছবিতে বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন জিয়াউল রোশান। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে সিনেমার প্রচারণায় এখনো দেখা যায়নি বুবলীকে। ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *