বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি
Notice :

ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি লেক থেকে মো. জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি পেশায় একজন মার্কেটিং কনসালটেন্ট ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ধানমন্ডি ১০ নম্বর সড়কের আবেশ হোটেলের পেছনে একটি ব্রিজের নিচ থেকে জাবেদের মরদেহ উদ্ধার করা হয়।

ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, ব্রিজের নিচে লেকের পানিতে মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তা উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা জানান, স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন ধরে বেকার ছিলেন এবং আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন। এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলেও স্বজনরা পুলিশকে জানিয়েছেন।

এসআই আব্দুল গফুর বলেন, এসব তথ্যের ভিত্তিতে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মৃত জাবেদ আহমেদের বাবার নাম সালাউদ্দিন আহমেদ। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনসহ অন্যান্য তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *