মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

চলতি বছরেই চূড়ান্ত হতে পারে পর্যটন মহাপরিকল্পনা

বিশেষ প্রতিনিধি / ১১৯ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

দেশের পর্যটন খাতকে পরিকল্পিত, পরিবেশবান্ধব ও টেকসইভাবে এগিয়ে নিতে দীর্ঘ প্রতীক্ষিত পর্যটন মহাপরিকল্পনা চলতি বছরের শেষ নাগাদ চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যালয়ে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

বিটিবি সিইও বলেন, দায়িত্ব নেওয়ার পর পর্যটকদের সর্বোচ্চ মানের সেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পর্যটন খাতের উন্নয়নকে একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে আনতে মহাপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তার আশা, চলতি বছরের মধ্যেই এ পরিকল্পনা চূড়ান্ত করা সম্ভব হবে।

দেশের পর্যটন খাতের জন্য একটি সমন্বিত মহাপরিকল্পনা তৈরির উদ্যোগ বেশ কয়েক বছর আগে নেওয়া হয়। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অধীনে কৌশলগত পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে।

তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতা, করোনাভাইরাস মহামারি এবং পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের কারণে পরিকল্পনাটির অনুমোদন ও বাস্তবায়ন প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। একপর্যায়ে পরিকল্পনাটি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়।

বর্তমানে দেশের প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে বিবেচনায় নিয়ে একটি সমন্বিত মহাপরিকল্পনা তৈরির কাজ চলছে। পরিকল্পনায় পর্যটন অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, শৃঙ্খলা এবং দীর্ঘমেয়াদি টেকসই পর্যটনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

মুতাসিম বিল্লাহ ফারুকী জানান, দেশি-বিদেশি পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা আরও বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো ও সেবার মান উন্নয়নের পাশাপাশি সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, পর্যটকদের ভ্রমণকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আকর্ষণীয় করতে পর্যটনকেন্দ্রগুলোর প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নত করা জরুরি। এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সমন্বিতভাবে কাজ করবে।

বিদেশি পর্যটকদের বাংলাদেশে ভ্রমণে উৎসাহিত করতে আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বিটিবি সিইও।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়, বিভিন্ন দেশের দূতাবাস এবং পর্যটন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরা এবং বিদেশি নাগরিকদের এ দেশে ভ্রমণে আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি দেশের পর্যটনকেন্দ্রগুলোর সুযোগ-সুবিধা বাড়ানো এবং পর্যটকদের জন্য ভ্রমণপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের সভাপতি তানজিম আনোয়ারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan