মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনো কম রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর পরও সরকারকে প্রতি লিটারে ১৪ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম ও সরকারি ভর্তুকির বিষয়টি বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

বিরোধীদের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, তেলের দাম বাড়ানোর বিকল্প কোনো প্রস্তাব না দিয়ে লংমার্চের মতো কর্মসূচি দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য ও কর্মসূচির ভাষা নিয়ে তিনি আপত্তি জানান।

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও দাবি করেন রিজভী। তার অভিযোগ, বিরোধীরা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিরোধী পক্ষ বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিএনপি কোনো এক দফা কর্মসূচি হাতে নিলে দলটি নিষ্ক্রিয় থাকবে না বলেও জানান তিনি।

রিজভীর ভাষ্য, আওয়ামী লীগের মতো কোনো পদ্ধতিতে কর্মসূচি প্রতিহত করার পথে বিএনপি যাবে না। তবে গণতান্ত্রিক সরকারের পক্ষে সন্ত্রাস ও নাশকতা মোকাবিলা করা কঠিন নয় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো মিছিল, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে জানান দলটির এই নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *