মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের তিন বোনকেই আটক করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ তার দুই বোন উজমা খান ও নোরিন নিয়াজিকে ৩০ দিনের জন্য আটক করা হয়েছে। এর আগে রোববার ইমরানের আরেক বোন আলিমা খানকে একই মেয়াদে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।

পিটিআইয়ের ২৭ সেপ্টেম্বরের দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার কর্মসূচির আগে ধারাবাহিক এসব আটকের ঘটনা ঘটল।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বরের একটি আদেশে পাঞ্জাবের জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশ-১৯৬০-এর আওতায় উজমা ও নোরিনকে ৩০ দিনের জন্য আটক রাখার নির্দেশ দেওয়া হয়। আদেশে তাদের জননিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের লাহোরের কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়।

লাহোরের ডেপুটি কমিশনারের কার্যালয়ের আদেশে অভিযোগ করা হয়েছে, উজমা ও নোরিন ২০২৩ সালের ৯ মে সংঘটিত বিক্ষোভে সম্পৃক্ত ছিলেন। তারা কর্মীদের সরকারি ও জনসম্পদ ক্ষতিগ্রস্ত করতে উৎসাহিত করেছিলেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় কর্মীদের সংগঠিত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে।

আদেশে তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের উপস্থাপিত তথ্য ও প্রমাণ পর্যালোচনার পর তাদের আটক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট আদেশে বলা হয়েছে।

তবে আটকের ঘটনা নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে পিটিআই। দলের কেন্দ্রীয় তথ্যসচিব শেখ ওয়াকাস আক্রম অভিযোগ করেন, ইমরানের দুই বোনকে তাদের সন্তান এবং আলিমা খানের ছেলেদের সঙ্গে আটক করে একটি সাঁজোয়া গাড়িতে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

পিটিআইয়ের আইনজীবী আওয়াইস ইউনুস চৌধুরীও দাবি করেন, ইমরানের তিন বোনই আটক হয়েছেন। দলটির পক্ষ থেকে এসব ঘটনাকে ক্ষমতার অপব্যবহার ও মৌলিক অধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়েছে।

ইমরানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগমাধ্যমে উজমা ও নোরিনকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তার দাবি, কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা না দিয়েই তাদের বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের গাড়িতে তুলে নিয়ে যায়।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খানও আটকের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন। তার বক্তব্য, দেশে নতুন করে সংঘাত সৃষ্টি না করে রাজনৈতিক উত্তেজনা কমানো প্রয়োজন। দলটির নেতা, সংসদ সদস্য ও পরিবারের সদস্যদের গ্রেপ্তার পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

এর আগে ২০ সেপ্টেম্বর আলিমা খানকে ৩০ দিনের জন্য আটক বা গ্রেপ্তারের নির্দেশ দেন লাহোরের ডেপুটি কমিশনার। পরে পুলিশ সূত্র জানায়, তাকে কোট লাখপত কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

ইমরানের তিন বোনকে ঘিরে ধারাবাহিক এই আটকাদেশ এমন সময়ে এলো, যখন পিটিআই ২৭ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ ও ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে। দলটি কর্মসূচির মাধ্যমে ইমরান খানের মুক্তি এবং সংবিধানের শাসন প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে। একই সময়ে পাঞ্জাবে পিটিআইয়ের আরও নেতা-কর্মীকে আটকের খবরও পাওয়া গেছে।

সূত্র: দ্য ডন ও জিও নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *