মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ফের বিচ্ছেদের গুঞ্জনে রণবীর–দীপিকা, ভক্তদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিনোদন রিপোর্ট
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘ প্রেম এবং প্রায় আট বছরের দাম্পত্য জীবনের পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ভক্তদের মধ্যে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে রেডিটে একটি ভাইরাল পোস্ট থেকেই এই জল্পনার সূত্রপাত।

সেখানে দাবি করা হয়, এই তারকা দম্পতির মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ এখন চরম পর্যায়ে পৌঁছেছে এবং চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই তারা আইনি বিচ্ছেদের পথে হাঁটতে পারেন।

এ ধরনের গুঞ্জনের পর ভক্তদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষ করে তাদের কন্যা দুয়া’র ভবিষ্যৎ নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। তবে এখন পর্যন্ত রণবীর বা দীপিকা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, সাম্প্রতিক সময়ে রণবীর অভিনীত আলোচিত সিনেমা “ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ” এর সাফল্য নিয়েও নানা আলোচনা চলছে। এই সময় দীপিকার অনুপস্থিতি এবং নীরবতা নিয়েও নেটিজেনদের মধ্যে প্রশ্ন উঠেছে, যা গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, এসব বিচ্ছেদের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। এর আগেও এমন গুজব ছড়ালেও তা নাকচ করেছিলেন রণবীর সিং তখন তিনি জানিয়েছিলেন তাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা নেই।

সব মিলিয়ে এই তারকা জুটিকে ঘিরে নতুন গুঞ্জন তৈরি হলেও বাস্তব পরিস্থিতি নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *