মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি

কথাভিশন রিপোর্ট / ৫৫ বার ভিউ
আপডেটঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

ব্যাংক খাতে সুশাসন ও পরিচালনা পর্ষদের কার্যক্রমে স্থিতিশীলতা আনতে নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের পাশাপাশি নিজেদের উদ্যোগেও পরিবর্তনের পথে হাঁটছে কয়েকটি ব্যাংক। নেতৃত্ব নিয়ে পর্ষদে বিরোধ বা প্রতিযোগিতা যাতে ব্যাংকের কার্যক্রমে প্রভাব না ফেলে, সে লক্ষ্যেই নতুন কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ক্ষেত্রে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ও এসবিএসি ব্যাংক। এনসিসি ব্যাংক পরিচালকদের জ্যেষ্ঠতার ভিত্তিতে পর্যায়ক্রমে চেয়ারম্যান করার ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। অন্যদিকে এসবিএসি ব্যাংক একজন স্বতন্ত্র পরিচালককে পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে।

এনসিসি ব্যাংকের সাম্প্রতিক বিশেষ সাধারণ সভায় সংঘবিধিতে সংশোধন আনা হয়েছে। সংশোধিত ব্যবস্থায় ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনসংক্রান্ত বিধানে পরিবর্তন করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, পরিচালনা পর্ষদের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা শেয়ারহোল্ডার পরিচালক জ্যেষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যানের দায়িত্ব পাবেন। পরবর্তী সময়ে নির্ধারিত ক্রমানুসারে অন্য শেয়ারহোল্ডার পরিচালকরাও চেয়ারম্যান হওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পাওয়া গেলে আগামী অক্টোবর থেকে এ ব্যবস্থা কার্যকর হতে পারে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম।

তার মতে, চেয়ারম্যান পদ নিয়ে পরিচালকদের মধ্যে আগেভাগে প্রতিযোগিতা তৈরি হওয়া এবং এর ফলে সম্পর্কের অবনতি ঠেকাতেই জ্যেষ্ঠতার ভিত্তিতে নেতৃত্ব নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠতা সমান হলে বয়স বিবেচনা

এনসিসি ব্যাংকের নতুন বিধানে বলা হয়েছে, একাধিক পরিচালকের দায়িত্বকাল সমান হলে বয়সের ভিত্তিতে জ্যেষ্ঠতা নির্ধারণ করা হবে।

চেয়ারম্যানের পদ শূন্য হলে পরবর্তী জ্যেষ্ঠ শেয়ারহোল্ডার পরিচালক দায়িত্ব নেবেন। তবে জ্যেষ্ঠ পরিচালক লিখিতভাবে চেয়ারম্যান হতে অনাগ্রহ প্রকাশ করলে পরবর্তী জ্যেষ্ঠ পরিচালক এ পদে আসতে পারবেন।

কোনো পরিচালক নিজের পালা অনুযায়ী চেয়ারম্যান হতে না চাইলে পরিচালক পদে থাকার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। তবে তাঁর চেয়ারম্যান হওয়ার সুযোগ পরবর্তী পর্যায়ের পরিচালকদের মেয়াদ শেষ হওয়ার পর তৈরি হবে।

নতুন ও মনোনীত পরিচালকদের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে। পর্ষদে যোগ দেওয়ার তারিখ থেকেই তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে।

সংশোধিত সংঘবিধিতে চেয়ারম্যানের দায়িত্ব পালনের সক্ষমতা ও ব্যাংকের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও বিধান রাখা হয়েছে। কোনো চেয়ারম্যান দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়লে বা তার কার্যক্রমে ব্যাংকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে হলে তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

এরপর পরিচালনা পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনে তাকে চেয়ারম্যানের পদ থেকে সরানোর সুযোগ রাখা হয়েছে।

অন্যদিকে এসবিএসি ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে একজন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকারকে এক বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে।

ব্যাংকটির পর্ষদে অধিকাংশ পরিচালক ব্যবসায়ী হওয়ায় তাদের কেউ চেয়ারম্যানের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আবার চেয়ারম্যান হতে আগ্রহী পরিচালকদের কয়েকজনকে নিয়ে ভাবমূর্তি-সংক্রান্ত প্রশ্ন থাকায় কোনো শেয়ারহোল্ডার পরিচালককে চেয়ারম্যান করার বিষয়ে পর্ষদ ঐকমত্যে পৌঁছাতে পারেনি।

এ পরিস্থিতিতে স্বতন্ত্র পরিচালককে চেয়ারম্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মো. মাকছুদুর রহমান সরকার বলেছেন, ব্যাংক পরিচালনার পুরোনো কাঠামো যে প্রত্যাশিত ফল দেয়নি, তা বর্তমান পরিস্থিতিতে স্পষ্ট হয়েছে। এ কারণে শেয়ারহোল্ডার পরিচালকেরা পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভব করে তাকে দায়িত্ব দিয়েছেন বলে জানান তিনি।

স্বতন্ত্র পরিচালকদের অতীত ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। নিজের দায়িত্বের মেয়াদে নতুন একটি ধারা প্রতিষ্ঠার চেষ্টা করবেন বলেও জানান।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের ভাষ্য, চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী চেয়ারম্যান হওয়ার আগ্রহ থেকে অনেক সময় পরিচালকদের মধ্যে দূরত্ব তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে ২০২৫ সালেও জ্যেষ্ঠতার ভিত্তিতে চেয়ারম্যান নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে সেটি এগোয়নি।

এবার নতুন করে সংশোধনী অনুমোদনের পর বাংলাদেশ ব্যাংকের সম্মতি পাওয়া গেলে অক্টোবর থেকে নতুন পদ্ধতিতে চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।

ব্যাংক খাতে সুশাসন জোরদারে বাংলাদেশ ব্যাংকের চলমান সংস্কারের পাশাপাশি বিভিন্ন ব্যাংকের নিজস্ব উদ্যোগে পরিচালনা কাঠামোয় পরিবর্তনের এই প্রচেষ্টাকে নেতৃত্বের স্থিতিশীলতা ও পর্ষদে বিরোধ কমানোর একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan