
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ধামরাইয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ধামরাই উপজেলা যুবদল অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এই আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা চত্বর থেকে এই বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। দলীয় নেতাকর্মীরা দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে র্যালিটিতে অংশ নেন এবং বিভিন্ন স্লোগান দেয়। বিশালাকার এই আনন্দ র্যালিটি ধামরাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাবাড়ি লাকায় গিয়ে শেষ হয়। এতে ধামরাই শহর জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জাকজমকপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো: ইয়াছিন ফিরদৌস মোরাদ। এছাড়া র্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা, ধামরাই উপজেলা, পৌরসভা এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
র্যালি শেষে পৌর শহরের যাত্রাবাড়ী এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফিরদৌস মুরাদ। তার বক্তব্যের ভিডিও ক্লীপ যুক্ত করা হলো।