বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

মোরেলগঞ্জে জামায়াতের শুকরানা সভা অনুষ্ঠিত

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচন পরবর্তী শুকরানা সভা করেছে জামায়াতে ইসলামী। সদস্য সমাপ্ত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দায়িত্বরত দলটির শৃঙ্খলা বিভাগ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভায় বিভিন্ন ইউনিয়ন ও দলটির পৃথক পৃথক শাখা থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর, নির্বাচনকালীন চিফ এজেন্ট হাফেজ মো. সুলতান আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো.রফিকুল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি বলেন, এ জনপদের সকল শ্রেণি,পেশা, ধর্ম ও বর্ণের মানুষের যান-মালের নিরাপত্তা দেওয়াই হবে আমাদের(জামায়াতের) প্রথম কাজ। এখানে কোন বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্ণীতি, জুলুম থাকবেনা। সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরী ও তা বাস্তবায়ন করা হবে।

নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলীম দলের নেতাকর্মীসহ সকলকে ধৈর্যধরে একসাথে পথ চলারও আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *