মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ

বিশেষ প্রতিনিধি / ৪০ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে বাংলাদেশের মাছকে সুস্বাদু ও বৈচিত্র্যময় পণ্য হিসেবে পরিচিত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গুণগত মান নিশ্চিত করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মৎস্যজীবীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রামে মৎস্যজীবীদের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের নদী ও সমুদ্রে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মাছ রয়েছে। আন্তর্জাতিক বাজারে এসব মাছের চাহিদা ও পরিচিতি বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে পারলে মৎস্যজীবীদের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

তিনি বলেন, মানুষের খাদ্যাভ্যাস ও রুচিতে পরিবর্তন আসছে। নতুন প্রজন্মের পছন্দও আগের তুলনায় ভিন্ন। তাই দেশীয় ও আন্তর্জাতিক বাজারে কোন প্রজাতির মাছের চাহিদা বেশি, তা বিবেচনায় রেখে উৎপাদন পরিকল্পনা করতে হবে। একই সঙ্গে মাছের স্বাদ ও গুণগত মান বজায় রাখতে হবে।

মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরে জাহিদুল ইসলাম মিঞা বলেন, উপযুক্ত খাবার নির্বাচন, উন্নত চাষপদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার করে অল্প জায়গায় বেশি মাছ উৎপাদন সম্ভব। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে না পারলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, আমাদের কিন্তু যন্ত্রের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। না হলে আমাদের কাজগুলো যন্ত্র নিয়ে যাবে।

আগামী পাঁচ থেকে দশ বছরে মাছ চাষ ও আহরণের প্রচলিত পদ্ধতিতে বড় পরিবর্তন আসতে পারে উল্লেখ করে তিনি মৎস্যজীবীদের নিয়মিত প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের আহ্বান জানান।

মৎস্যজীবীদের অবদানের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ পরিবেশে সমুদ্রে মাছ আহরণ করে জেলেরা দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান যুক্ত হলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

প্রশিক্ষণপ্রাপ্ত মৎস্যজীবীদের নিজেদের অর্জিত জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সরাসরি প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব নয়। তাই প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের অন্যদের সহযোগিতা করতে হবে।

মৎস্যজীবী পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষায় উৎসাহিত করতে শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

তিনি বলেন, শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে একটি নির্দিষ্ট মানদণ্ড তৈরি করে এ বৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতের পৃথিবী আরও প্রযুক্তিনির্ভর হবে। তাই মৎস্যজীবীদের সন্তানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা জরুরি।

অনুষ্ঠানে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, শুধু আর্থিক সচ্ছলতা অর্জন করলেই হবে না, সন্তানদের নিরাপদ পরিবেশে বেড়ে ওঠাও নিশ্চিত করতে হবে।

মৎস্যজীবীদের সমস্যা ও প্রয়োজনীয়তা সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দিয়ে জেলা প্রশাসক বলেন, মৎস্য খাতের সম্ভাবনা কাজে লাগাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan