মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু

নিজস্ব প্রতিনিধি / ৪ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আবাসন সুবিধা সম্প্রসারণ এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাহিনীর সদর দপ্তরে নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে ব্যারাকটির উদ্বোধন করেন।

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ব্যারাকটিতে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে। সদস্যদের দৈনন্দিন প্রয়োজন ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় আধুনিক ডাইনিংসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে সদর দপ্তরে কর্মরত সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল আবাসন পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, বাহিনীর সদর দপ্তরের উন্নয়ন কার্যক্রমকে দীর্ঘমেয়াদি ও পরিকল্পিত কাঠামোর আওতায় আনা হচ্ছে। এ লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রাতিষ্ঠানিক সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দেশের ভূমিস্বল্পতার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিটি স্থাপনা ও জায়গার সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই সম্পদের অপচয় বা অপ্রয়োজনীয় বিলাসিতার সুযোগ নেই।

তিনি জানান, সদর দপ্তরের সদস্যদের দীর্ঘদিনের আবাসন সংকট কমাতে সম্প্রতি সম্প্রসারিত ভবনে আবাসন সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি প্রায় এক হাজার সদস্যের থাকার উপযোগী একটি আধুনিক সৈনিক ব্যারাক নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) দ্রুত প্রণয়নের কার্যক্রম এগিয়ে চলছে।

মহাপরিচালক আরও বলেন, বাহিনীর সদস্যদের মৌলিক অধিকার, আবাসন সুবিধা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করা নেতৃত্বের অন্যতম প্রধান দায়িত্ব। স্থাপনাগুলোর দীর্ঘস্থায়িত্ব ও সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্যারাকসহ সদর দপ্তরের বিভিন্ন ভবনের প্লাম্বিং, বৈদ্যুতিক ব্যবস্থা এবং পরিচ্ছন্নতা রক্ষায় দায়িত্ব বণ্টন ও নিয়মিত তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব আরও সচেতনতা ও আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

পেশাদারিত্ব ও শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, একটি সুশৃঙ্খল বাহিনীতে ব্যক্তিস্বার্থ, দায়িত্বে অবহেলা কিংবা অনৈতিক আচরণের সুযোগ নেই। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া সদস্যদের যথাযথ মূল্যায়ন করা হবে। অন্যদিকে দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্র ও বাহিনীর প্রত্যাশা পূরণে কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের সততা, নিষ্ঠা, জবাবদিহি ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মহাপরিচালক। তিনি বলেন, শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও জবাবদিহির সমন্বয়ের মাধ্যমেই আধুনিক, দক্ষ ও কার্যকর বাহিনী গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan