মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি / ৩ বার ভিউ
আপডেটঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য দিল্লিতে আবেদন করার খবরের সত্যতা এখনো যাচাই করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য দিল্লিতে আবেদন করার খবর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনিও সংবাদমাধ্যমে এ খবর দেখেছেন। তবে আবেদনটি সত্যিই করা হয়েছে কি না তা এখনো যাচাই করতে পারেননি।

তিনি বলেন, আবেদনটির আইনগত ভিত্তি রয়েছে কি না, যথাযথ প্রক্রিয়ায় তা করা হয়েছে কি না এবং শেখ হাসিনার এ ধরনের আবেদন করার অধিকার আছে কি না তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত আইন বিবেচনায় নেওয়া হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে বলেও জানান তিনি।

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি অন্য দেশে অবস্থান করলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া যায়। এ ক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের কাছে চিঠি পাঠানো হয়েছে যাতে আইন অনুযায়ী তাকে প্রত্যর্পণ করা হয়।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনসংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

তবে ওই আবেদনের সত্যতা ও আইনগত গ্রহণযোগ্যতা যাচাইয়ের বিষয়টি এখনো সরকারের পর্যালোচনায় রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan