ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
/ ৫৩
বার ভিউ
আপডেটঃ
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শেয়ার
ধামরাইয়ে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য ইউপি ভবনের নির্মাণ কাজ উদ্বোধন
ঢাকার ধামরাই উপজেলার নান্নার ও বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের নতুন দুটি আধুনিক প্রশাসনিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর ‘ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)’র আওতায় ধামরাই এলজিইডি এই প্রকল্প দুটি বাস্তবায়ন করছে। সরকারের এই উন্নয়ন উদ্যোগের অংশ হিসেবে নতুন ভবন দুটির শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা-২০ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।
Screenshot
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি সরকার জনগণকে সব ধরনের সেবা দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ নান্নার ও বাইশাকান্দা ইউনিয়নের নতুন দুটি ভবনের নির্মাণ কাজ শুরু হলো। প্রায় ৮ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প দুটির কথা উল্লেখ করে তিনি আরও জানান, গ্রামীণ অবকাঠামো ও জনসেবার মান বাড়াতে পর্যায়ক্রমে ধামরাইয়ের সব অঞ্চলেই এমন উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল মামুন, ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত এবং নান্নার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ধামরাই উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা শেখ মোঃ মুসা।
দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল হক, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা।
নতুন এই কমপ্লেক্স ভবনগুলো নির্মিত হলে স্থানীয় সাধারণ মানুষ এক স্থান থেকেই সহজে এবং দ্রুততার সাথে নানাবিধ নাগরিক সেবা পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।