মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শিক্ষাগত যোগ্যতার শর্ত না রেখেই স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রিপোর্টারঃ / ৬৪ বার ভিউ
আপডেটঃ রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশ নেওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত রাখা হয়নি।

তবে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন (ইসি) নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন আলোচনা ও বিভ্রান্তির বিষয়ে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোনো একটিতেও নির্বাচনে অংশগ্রহণের জন্য শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা রাখা হয়নি।

তিনি বলেন, যারা আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের এ বিষয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত নেই।

প্রতিমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর সব পদেই প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি।

মীর শাহে আলম বলেন, ইউনিয়ন পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, তেমনি চেয়ারম্যান পদেও এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই।

একইভাবে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর পদেও প্রার্থী হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো শর্ত রাখা হয়নি।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রতিনিধি হওয়ার ক্ষেত্রে প্রার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে জনগণের কাছে গ্রহণযোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও জনসেবার মানসিকতাকে গুরুত্ব দেওয়ার সুযোগ রয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, স্থানীয় সরকার আইনে প্রজাতন্ত্র, কোনো পরিষদ বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক পদে থাকা ব্যক্তিদের অযোগ্যতার বিষয়টি উল্লেখ রয়েছে। অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল-কলেজের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি ও আর্থিক লাভজনক পদে থাকার বিষয়ে বিধান রয়েছে।

ওই নীতিমালার সংশ্লিষ্ট বিধান অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী একই সময়ে একাধিক পদ বা চাকরিতে কিংবা আর্থিকভাবে লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্যতা-অযোগ্যতা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের। তাই স্থানীয় সরকার আইন এবং শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের এমপিও নীতিমালা পর্যালোচনা করে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে ইসিকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরও বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো আইনগত ব্যাখ্যার প্রয়োজন হলে তারা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে বিষয়টি পাঠাতে পারে। তখন মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে পারবে।

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা না থাকার কারণও ব্যাখ্যা করেন মীর শাহে আলম।

তিনি বলেন, সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই। সংবিধান ও আইনে যেহেতু এ ধরনের শর্ত রাখা হয়নি, একই ধারাবাহিকতায় স্থানীয় সরকার নির্বাচনের আইনগুলোতেও শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি।

প্রতিমন্ত্রীর মতে, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যতামূলক শর্ত আরোপ করা হলে তা মানবাধিকারের প্রশ্ন তৈরি করতে পারে। কারণ, একজন ব্যক্তি প্রাতিষ্ঠানিকভাবে বেশি লেখাপড়া না করলেও স্বশিক্ষিত হতে পারেন এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, একজন জনপ্রতিনিধির ক্ষেত্রে জনগণের জন্য কাজ করার সক্ষমতা ও যোগ্যতাই মূল বিষয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও একজন মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও জনসেবার মানসিকতা থাকতে পারে।

ফলে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি স্পষ্ট হলেও এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থিতার বিষয়টি এখনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। স্থানীয় সরকার আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও নীতিমালার মধ্যে সমন্বয় করে নির্বাচন কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan