বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি
Notice :

ধামরাইয়ের ত্রি-নক্ষত্র বনাম ধামরাইবাসীর প্রত্যাশা

মিজানুর রহমান

আবহমান কাল থেকেই শান্তি ও  সমৃদ্ধির উপজেলা হিসেবে ধামরাইয়ের একটি ঐতিহ্যবাহী পরিচিতি রয়েছে। আধুনিক মিল কারখানা বর্তমানে ধামরাইকে  করে  তুলেছে আরও সমৃদ্ধ। যুগে যুগে এখানে একাধিক ক্ষণজন্মা ব্যক্তির আবির্ভাব ঘটেছে। তারা মনেরমত করে ধামরাইকে সাজাতে চেয়েছেন। কমবেশি অনেকেই চেষ্টা করেছেন। কারো সফলতা হয়তো একটু বেশি আবার কারো বা কম। যাক, সে  সব  পুরোনো কথা। বর্তমানে ধামরাইয়ের তিন কৃতিসন্তানকে গুরুত্বপূর্ণ তিনটি পদে অধিষ্ঠীত করে  সরকার তাদেরকে তথা সমস্ত ধামরাইবাসীকে সম্মানীত করেছেন। এ কারণে  ধামরাইবাসীর কাছে সরকার অবশ্যই ধন্যবাদ প্রাপ্তির দাবিদার।   সম্মানীতরা হলেন, ঢাকা-২০ আসনের এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ এবং সংরক্ষিত আসনের জন্য মনোনীত সুলতানা আহমেদ। এরা এখন ধামরাইয়ের ত্রি-নক্ষত্র। এদের কাছে ধামরাইবাসীর অনেক আশা ,অনেক প্রত্যাশা। ব্যক্তিগত,  পারিবারিক ও সামাজিক নিরাপত্তা।  দখল, সন্ত্রাসমুক্ত, ও মাদকমুক্ত  নিরাপদ ধামরাই  সকলেরই প্রত্যাশা। নিজের সম্পদটুকু আগলে রেখে কাজকর্ম করে খাবে, পরিবার পরিজন নিয়ে নিরাপদে শান্তিতে দিন কাটাবে। শান্তির ঘুমের মধ্য দিয়ে রাত পাড় করবে এটাই ধামরাইয়ের প্রতিটি শান্তিকামী মানুষের  সবচেয়ে বড় প্রত্যাশা। অতীত যেমনি হোক এই ত্রি- নক্ষত্রের আন্তরিক প্রচেষ্টায় ধামরাই হবে একটি ‘অনন্য’ এই আশায় বুক বেধে ফেলেছে ধামরাইয়ের মানুষ। অবশ্যই এঁনারা তাদের  পরিশ্রম আর প্রচেষ্টা দিয়ে ধামরাই বাসীকে তাদের  চাওয়াটুকু উপহার দিতে সক্ষম হবেন।

আপন আলোয় জ্বলে  উঠুক ধামরাইয়ের ত্রি-নক্ষত্র। গড়ে উঠুক আলোকিত অনন্য ধামরাই। পূর্ণ হোক ধামরাইবাসীর মনের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *