মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন ‘মা’- মিজানুর রহমান

রিপোর্টারঃ / ১৯৫ বার ভিউ
আপডেটঃ রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন

মিজানুর রহমান

নৈতিক শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। জ্ঞান মানুষকে বড় করে, কিন্তু নৈতিকতা মানুষকে সত্যিকার অর্থে মানুষ বানায়। একজন মানুষের চরিত্র, আদর্শ, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে নৈতিক শিক্ষার মাধ্যমে। আর একটি সুন্দর সমাজ ও উন্নত রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো নৈতিকতা। তাই নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম।

একটি শিশুর জীবনের প্রথম বিদ্যালয় হলো পরিবার। পরিবার থেকেই সে কথা বলা শেখে, আচরণ শেখে, ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখে। তাই পরিবারকে বলা হয় নৈতিক শিক্ষার প্রাথমিক ও সর্বোত্তম প্রতিষ্ঠান। বাবা-মায়ের আচরণ, কথা ও মূল্যবোধ শিশুর কোমল মনে গভীর প্রভাব ফেলে। শিশুরা যা দেখে, তাই শেখে। তাই প্রতিটি পরিবারের উচিত শিশুকে ছোটবেলা থেকেই সত্যবাদিতা, শিষ্টাচার, মানবিকতা, সহানুভূতি ও দায়িত্ববোধের শিক্ষা দেওয়া।

এই শিক্ষাদানের ক্ষেত্রে ‘মা’ হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। একজন মা শুধু সন্তানকে জন্ম দেন না, তিনি তার মন, বিবেক ও চরিত্রও গড়ে তোলেন। মায়ের মুখের প্রথম কথা, প্রথম উপদেশ, প্রথম আদর ও প্রথম শাসন শিশুর জীবনকে আলোকিত করে। একজন স্নেহময়ী ও সচেতন মা তার সন্তানকে সততা, ভদ্রতা, শ্রদ্ধাবোধ ও মানবিকতার শিক্ষা দিতে পারেন সবচেয়ে সুন্দরভাবে।

ইতিহাসে দেখা যায়, পৃথিবীর অনেক মহান মানুষের পেছনে ছিল একজন আদর্শ মায়ের অবদান। মা যদি সন্তানকে ছোটবেলা থেকেই নৈতিকতার শিক্ষা দেন, তবে সে বড় হয়ে একজন সৎ নাগরিক, দায়িত্বশীল মানুষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। আর একটি সৎ ও আদর্শ মানুষই পারে সমাজকে সুন্দর করতে, রাষ্ট্রকে উন্নতির পথে এগিয়ে নিতে।

আজকের পৃথিবীতে প্রযুক্তির উন্নয়ন হয়েছে, কিন্তু অনেক জায়গায় নৈতিকতার অবক্ষয়ও দেখা যাচ্ছে। মিথ্যা, হিংসা, লোভ, অন্যায় ও অসহিষ্ণুতা সমাজকে অশান্ত করে তুলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের সবচেয়ে কার্যকর পথ হলো নৈতিক শিক্ষা। শিশুর মনে যদি ছোটবেলা থেকেই ভালোবাসা, দয়া, সততা ও মানবিকতার বীজ বপন করা যায়, তবে ভবিষ্যতের সমাজ হবে শান্তিময়, সুন্দর ও কল্যাণকর।

তাই প্রতিটি মায়ের উচিৎ- তার শিশু সন্তানটিকে শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। তাকে শিখাতে হবে সত্য কথা বলতে, অন্যকে সম্মান করতে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং নিজের দায়িত্ব পালন করতে। কারণ আজকের শিশুই আগামী দিনের নেতা, শিক্ষক, চিকিৎসক, বিচারক ও রাষ্ট্রনায়ক।

একজন মায়ের স্নেহময় হাতেই গড়ে উঠতে পারে একটি আলোকিত প্রজন্ম। আর আলোকিত প্রজন্মই পারে একটি আদর্শ সমাজ ও উন্নত রাষ্ট্র নির্মাণ করতে। তাই আসুন, আমরা সবাই মিলে নৈতিক শিক্ষাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হিসেবে গ্রহণ করি এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan