মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

আলুগাছে ধরেছে টমেটো : নতুন কৃষি উদ্ভাবন

বীরগঞ্জ প্রতিনিধি, দিনাজপুর / ৮১ বার ভিউ
আপডেটঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ডের বসুন্ধরা এলাকায় এক সাধারণ গাছে আলু আর টমেটো একসাথে জন্মানোর নজির স্থাপন করেছেন রনজিৎ চন্দ্র কীর্তনীয়া।

গ্রাফটিং পদ্ধতি ব্যবহার করে একই গাছে দুটি ভিন্ন সবজি চাষের এই উদ্ভাবন কৃষি জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পদ্ধতিতে তৈরি গাছকে তিনি ‘সাইব্রিড প্লান্ট’ বা ‘পোমাটো’ নামকরণ করেছেন।

রনজিৎ চন্দ্র কীর্তনীয়া, যিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাট ডিগ্রি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। ছোটবেলা থেকেই কৃষি ও উদ্ভিদ বিজ্ঞান নিয়ে আগ্রহী ছিলেন। বিশ্ববিদ্যালয় শেষ করার পর তিনি উদ্ভিদ বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেন। তার নিজের ছাদ বাগানে টবে পরীক্ষামূলকভাবে নতুন নতুন চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মধ্যে অন্যতম হলো টমেটো উৎপাদন। এছাড়া বর্ষা মৌসুমে বেগুন গাছেও গ্রাফটিং করে টমেটো চাষ করেছেন।

রনজিৎ চন্দ্র কীর্তনীয়া জানান, দুটি ভিন্ন প্রজাতির উদ্ভিদের প্রোটোপ্লাস্ট মিলনের মাধ্যমে যে নতুন উদ্ভিদ উৎপন্ন হয়, তাকে সাইব্রিড প্লান্ট বলা হয়। এটি টিস্যু কালচার প্রযুক্তির একটি উদ্ভাবনী পদ্ধতি। এখানে আমি টমেটো গাছের সঙ্গে আলু গাছের গ্রাফটিং করে পোমেটো উৎপাদন করেছি।

একই গাছের মাটির নিচে আলু ও উপরে টমেটো জন্মায়। এর জেনেটিক ভ্যারাইটি তৈরি হলে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন।

তিনি আরও বলেন, চাষের খরচ কম হলেও ফলন ভালো হয়েছে। দেশে চাষযোগ্য জমির পরিমাণ কমে আসায় একই গাছে একাধিক ফসল উৎপাদন করা কৃষকদের জন্য সুবিধাজনক।

একই জৈবসার ব্যবহার এবং পরিচর্যায় কোনো বাড়তি ঝামেলা নেই। ফলে এই পদ্ধতি খুবই লাভজনক।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে আলু ও টমেটো গাছের চারা জোড়া লাগিয়ে ‘টমালু’ বা পোমেটো গাছ তৈরি করা হয়। যেহেতু আলু ও টমেটো একই গোত্রভুক্ত উদ্ভিদ তাই গ্রাফটিং সফল হয়। ফলে একই গাছের মাটির নিচে আলু এবং উপরের ডালে টমেটো উৎপাদন সম্ভব।

এই উদ্ভাবনী পদ্ধতি আধুনিক কৃষি প্রযুক্তির সহায়তায় চাষিদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করছে। উৎপাদন খরচ কম এবং সঠিক পরিচর্যা করলে ফলন ভালো হওয়ায় একই গাছে একাধিক ফসল উৎপাদন এখন একটি লাভজনক কৃষি উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan