মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন জ্বালানি সংকটে ক্রেতা হারানোর শঙ্কা পোশাক শিল্পে স্পিকারের চিঠি না আসায় গাজী নজরুলের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না ইসি আরও এক বছরের জন্য জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম মুন্সিগঞ্জে চারা উৎপাদনে বদলেছে কৃষকের ভাগ্য টোকিওতে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বন্ধ ট্রেন-ফ্লাইট রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি
Notice :

সিসি ক্যামেরা বন্ধের অজুহাত মানা হবে না : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
ছবি: সংগৃহীত

রাজশাহীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর প্রস্তুতি ঘিরে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানান।

তিনি কেন্দ্র সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা সচল রাখতে হবে এবং বিদ্যুৎ বিভ্রাটকে অজুহাত হিসেবে দেখিয়ে নজরদারি বন্ধ রাখা যাবে না। এমন ঘটনা ঘটলে তা সন্দেহজনক হিসেবে বিবেচিত হবে।

মন্ত্রী সতর্ক করে বলেন, পরীক্ষার সময় কোনো ধরনের গাফিলতি বা অস্বচ্ছতা বরদাশত করা হবে না। সব ধরনের নথিপত্র ও রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজনে তা যাচাই করা যায়।

তিনি আরও জানান, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বাতিলের পূর্বঘোষণা থাকলেও এবারের মতো মানবিক বিবেচনায় তা কার্যকর করা হচ্ছে না। তবে ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় কোটা ব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, মেধার ভিত্তিতেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে তিনি প্রস্তাব করেন, সরকারি কর্মকর্তাদের সন্তানদের স্থানীয় সরকারি স্কুলে পড়ালেখা করানো গেলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যক্তিগত দায়বদ্ধতা আরও বাড়বে।

প্রশ্নফাঁস প্রতিরোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের অনিয়ম হলে তা নজরদারির বাইরে থাকবে না। সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।

পরে তিনি শিক্ষা ব্যবস্থার সংস্কার ও দক্ষ মানবসম্পদ গঠনের ওপর গুরুত্ব দেন এবং প্রশাসনকে পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিতে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *