মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ধামরাইয়ে প্রতিদিন সান্ধ্যকালীন সবজির মেলা

নিজস্ব প্রতিনিধি

রাজধানী ঢাকা এবং এর আশপাশ, বিশেষ করে শহরতলী এলাকার প্রতিটি বাজারে ধামরাইয়ে উৎপাদিত টাটকা সুস্বাদু সবজির চাহিদা সব সময় শীর্ষে। সংশ্লীষ্ট অভিজ্ঞজনদের মতে ধামরাইয়ে উৎপাদিত শীর্ষ চাহিদার কারণ হলো- মাটির গুণাগুন, কৃষকদের উৎপাদন কৌশল, দ্রুত সরবরাহ ব্যবস্থা।

সাভার থেকে মাত্র ১০-১৫ মিনিটের রাস্তা পরিয়ে পাকারাস্তার ধারে চোখে পড়ে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফড়িঙ্গা সবজির সান্ধ্যকালীন বিশাল পাইকারী বাজার । সেখানে বিভিন্ন ধরণের টাটকা সবজির বিশাল সমাহার। যেন বিশাল এক সবজির মেলা। জানাগেল প্রতিদিন সন্ধ্যায় নাকি বসে এমন সবজির মেলা, বেচাকেনা চলে গভীর রাত পযন্ত। বাজারে সবজি নিয়ে আগত  স্থানীয় কৃষক আব্দুল করিম, জব্বার, হায়াত আলী জানালেন, আমরা সারাদিন মাঠ থেকে সবজি তুলি, বিকেলে এখানে এনে সন্ধ্যার পর বিক্রি করি।

ধামরাইয়ে ফড়িঙ্গায় সবজির সান্ধ্যকালীন পাইকারী বাজার

পাইকারী ক্রেতা আনোয়ার, মজিবর, মান্নান জানান, কাষ্টমারের কাছে এখানকার সবজির চাহিদা সবচেয়ে বেশি তাই আমরা সরাসরি এই বাজার থেকে সবজি কিনতে আসি।

ধামরাই উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আরিফুল হাসান জানান, প্রায় এক যুগ আগে সরকারী উদ্যোগের পাশাপাশি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই সবজি চাষী অধ্যুষিত এই এলাকার চাষীদের সংগঠিত করে তাদেরকে নিরাপদ সবজি উৎপাদনের জন্য বিভিন্ন ধরণের প্রযুক্তি ও কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ দেয়। সেই ধারাবাহিকতায় ঐ এলাকার চাষিরা এখনো নিরাপদ সবজি উৎপাদন  করছে।

ফড়িঙ্গা সান্ধ্যকালীন সবজি বাজারের পক্ষ থেকে প্রকৌশলী রফিকুল ইসলাম এবং কয়েকজন কৃষক জানান, এলাকায় কোন ভাল আড়ৎ ও যোগাযোগ ব্যবস্থা ভাল না থাকায় একসময় এ লাকার চাষিদের প্রচুর সবজি নষ্ট হতো। তাতে কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু এই বাজারটি গড়ে উঠায় এখন আর তা হয় না। প্রতিটি কৃষক প্রতিদিন তার উৎপাদিত সবজি বিক্রি করে নগদ টাকা ঘরে নিতে পারছে। এতে সবজির অপচয় বন্ধ হয়েছে,  কৃষকরা লাভবান হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *