মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

অভাব ও ঋণ থেকে মুক্তির জন্য যেসব দোয়া পড়বেন

ধর্মীয় ডেস্ক
ছবি: সংগৃহীত

জীবনে অভাব-অনটন ও দারিদ্র্য মানুষের জন্য কঠিন এক পরীক্ষা। দীর্ঘদিনের আর্থিক সংকট ব্যক্তির আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তিতে প্রভাব ফেলতে পারে। কখনো কখনো অভাবের কারণে মানুষ হতাশা ও নানা ধরনের অনাকাঙ্ক্ষিত কাজের দিকেও ঝুঁকে পড়তে পারে।

ইসলামে হালাল উপায়ে জীবিকা অর্জনের জন্য চেষ্টা করার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করার গুরুত্বও রয়েছে। রাসুলুল্লাহ (সা.) অভাব, দারিদ্র্য ও ঋণের বোঝা থেকে মুক্তির জন্য বিভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন। হাদিসে বর্ণিত এমন দুটি দোয়া হলো—

অভাব ও অপমান থেকে আশ্রয়ের দোয়া

আল্লাহুম্মা ইন্নি আউজু বিকা মিনাল-ফাকরি ওয়াল-কিল্লাতি ওয়াজ-জিল্লাতি, ওয়া আউজু বিকা মিন আন আজলিমা আও উজলাম।

অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য, অপ্রতুলতা ও অপমান থেকে আশ্রয় চাই। একই সঙ্গে কারও ওপর জুলুম করা কিংবা নিজে জুলুমের শিকার হওয়া থেকেও আপনার আশ্রয় প্রার্থনা করছি।

(সুনানে আবু দাউদ: ১৫৪৪, সুনানে নাসায়ি: ৫৪৬১)

ঋণ পরিশোধ ও দারিদ্র্য থেকে মুক্তির দোয়া

‘আল্লাহুম্মা রাব্বাস-সামাওয়াতি ওয়া রাব্বাল-আরদি ওয়া রাব্বাল-আরশিল আজিম, রাব্বানা ওয়া রাব্বা কুল্লি শাইয়িন, ফালিকাল-হাব্বি ওয়ান-নাওয়া, ওয়া মুনজিলাত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-ফুরকান; আউজু বিকা মিন শাররি কুল্লি শাইয়িন আনতা আখিজুম বিনাসিয়াতিহি। আল্লাহুম্মা আনতাল-আউয়ালু ফালাইসা কাবলাকা শাইউন, ওয়া আনতাল-আখিরু ফালাইসা বা’দাকা শাইউন, ওয়া আনতাজ-জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন, ওয়া আনতাল-বাতিনু ফালাইসা দুনাকা শাইউন; ইকজি আন্নাদ-দাইনা ওয়া আগনিনা মিনাল-ফাকর।’

অর্থ: হে আল্লাহ, আপনি আসমান, জমিন ও মহান আরশের প্রতিপালক। আপনি আমাদের রব এবং সবকিছুর পালনকর্তা। আপনি বীজ ও আঁটি অঙ্কুরিত করেন এবং তাওরাত, ইঞ্জিল ও ফুরকান অবতীর্ণ করেছেন। আপনার নিয়ন্ত্রণে থাকা সবকিছুর অনিষ্ট থেকে আমি আপনার আশ্রয় চাই।

হে আল্লাহ, আপনিই প্রথম—আপনার আগে কিছুই ছিল না। আপনিই শেষ—আপনার পরে কিছুই থাকবে না। আপনি প্রকাশ্য, আপনার ওপরে কিছু নেই; আপনি অদৃশ্য, আপনার গোপনে কিছু নেই। আপনি আমাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন এবং দারিদ্র্য থেকে মুক্ত করে স্বাবলম্বী করে দিন।

(সহিহ মুসলিম: ৬৮৮৯)

ইসলামি নির্দেশনা অনুযায়ী দোয়ার পাশাপাশি হালাল জীবিকা অর্জনে পরিশ্রম ও সৎ পথে থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। তাই আর্থিক সংকটের সময়ে আল্লাহর ওপর ভরসা রেখে দোয়া করার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী বৈধ উপায়ে উপার্জনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *