মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

হজ্ব নিবন্ধনের শেষ দিনে বাড়ছে অতিরিক্ত যাত্রীর চাপ

কথাভিশন রিপোর্ট / ৪৬ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ শনিবার। শুক্রবার পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৫ হাজার ৯১৮ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। এর বিপরীতে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটায় এখনো ২ হাজার ৫৮২টি আসন ফাঁকা রয়েছে।

তবে নিবন্ধন প্রক্রিয়ায় এখনো প্রায় ১৩ হাজার ‘আনপেইড ভাউচার’ রয়েছে। এসব ভাউচারের অর্থ নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়লে নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা আরও বাড়বে। এতে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজযাত্রী নিয়ে নতুন করে জটিলতা দেখা দিতে পারে। আজ শনিবার পর্যন্ত এসব ভাউচারের বিপরীতে অর্থ পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, আজকের পর হজ নিবন্ধনের সময়সীমা আর বাড়ানোর পরিকল্পনা নেই। প্রাক্-নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে ৩ লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল।

২০২৭ সালের হজের জন্য বাংলাদেশকে মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। গত ২৭ জুলাই থেকে চূড়ান্ত নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর তালিকা সৌদি আরবকে পাঠানো হবে। ওই তালিকা অনুযায়ী সৌদি আরবে অর্থ পাঠানো, হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকা এবং প্রশিক্ষণসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হবে।

এদিকে নির্ধারিত কোটার বাইরে ১০ হাজারের বেশি মানুষ হজ পালনের আগ্রহ দেখিয়েছেন। এর সঙ্গে প্রায় ১৩ হাজার অনাদায়ী ভাউচার থাকায় শেষ পর্যন্ত অতিরিক্ত হজযাত্রীর সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে সৌদি আরবের অনুমোদন ছাড়া নির্ধারিত কোটার অতিরিক্ত কোনো হজযাত্রীর চূড়ান্ত নিবন্ধন করা হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। বাড়তি কোটা পাওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী নভেম্বরে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে দুই দেশের মধ্যে হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে বাংলাদেশের জন্য নির্ধারিত ৭৮ হাজার ৫০০ জনের কোটা বাড়ানোর বিষয়টিও আলোচনায় আসতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা জানিয়েছে, অতিরিক্ত আগ্রহী হজযাত্রীদের সুযোগ দিতে কতটি বাড়তি কোটা প্রয়োজন, তা নিয়ে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সঙ্গে আলোচনা করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী সৌদি আরবের কাছে অতিরিক্ত কোটা চাওয়া হতে পারে।

হজ অধিশাখার উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া জানিয়েছেন, আপাতত নির্ধারিত কোটার বাইরে অতিরিক্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হচ্ছে না।

এদিকে নারায়ণগঞ্জ সাদ ইন্টারন্যাশনাল হজ এজেন্সির মালিক শহীদ উল্লাহ খান জানান, প্রায় ২০ হাজার মানুষ অতিরিক্তভাবে হজ পালনের আগ্রহ দেখিয়েছেন। তাদের সুযোগ দিতে আরও ২০ হাজার হজ কোটা প্রয়োজন বলে তিনি মনে করেন।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, নির্ধারিত কোটার তুলনায় অনেক বেশি মানুষ এবার হজ পালনে আগ্রহী হয়েছেন। নিবন্ধন শেষ হওয়ার পর অতিরিক্ত আগ্রহী হজযাত্রীর প্রকৃত সংখ্যা জানা যাবে। সৌদি আরবের সঙ্গে আলোচনা করে অতিরিক্ত কোটা পাওয়ার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, হজযাত্রীদের জন্য পুরো ব্যবস্থাপনাকে সহজ, নিরাপদ ও স্বচ্ছ করতে সরকার কাজ করছে। হজের ব্যয় কমানো, সেবার মান বাড়ানো এবং হাজিদের ভোগান্তি কমাতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan