বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা এনসিটিবিতে দুদকের অভিযান, পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনে আনসারদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন শুভ-কেয়ার ‘হ্যাপিলি ম্যারিড’ ঘিরে চমকপ্রদ কথা: প্রথম ওয়েব ফিল্ম কেয়া পায়েলের ‘পিচ্চি রাজা’কে পালাতে সহায়তা, গ্রেপ্তার এসআই ও পুলিশ সদস্য কুষ্টিয়া হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা দাবি ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত মরদেহ, সামনে মিলল রক্তমাখা ছুরি ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু অর্থ পাচারের তথ্য-প্রমাণ, তবু মামলা হয়নি সালমান মুক্তাদিরের শ্বশুরের বিরুদ্ধে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়ার সুনিপুণ কারিগর: ‘মা’ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল যেন ডেঙ্গুর অভয়ারণ্য নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি / ০ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক সমঝোতার কোনো উদ্যোগ নেওয়ার আগে দলটিকে অতীতের অপরাধ স্বীকার করে অনুতাপ প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৬ অক্টোবর) তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে আওয়ামী লীগের সমর্থক এখনো রয়েছেন এবং তারা দেশের নাগরিক। তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতার উদ্যোগ নেওয়াকে তিনি অস্বাভাবিক মনে করেন না। তবে এ ধরনের উদ্যোগের জন্য একটি মৌলিক ভিত্তি থাকা জরুরি।

তার ভাষ্য, কোনো রাজনৈতিক দল অতীতে অপরাধ করে থাকলে প্রথমে সেই অপরাধের দায় স্বীকার এবং তার জন্য অনুতাপ প্রকাশ করতে হবে। এরপরই সমঝোতার বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি বলেন, সেখানেও রাজনৈতিক সমঝোতার প্রক্রিয়ায় অপরাধের স্বীকৃতি ও অনুতাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তবে অপরাধ স্বীকার করলেই সংশ্লিষ্টদের ফৌজদারি আইনি দায় থেকে অব্যাহতি মেলে না। আইন অনুযায়ী দায় নির্ধারণ ও ব্যবস্থা নেওয়ার বিষয়টি আলাদা।

৫ আগস্টের পর আওয়ামী লীগের অবস্থান নিয়েও সমালোচনা করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, সমঝোতার প্রয়োজনীয়তা নিয়ে অনেক আলোচনা হলেও দলটির পক্ষ থেকে এখন পর্যন্ত অতীতের অপরাধ স্বীকার বা অনুতাপের বিষয়ে ইতিবাচক কোনো অবস্থান দেখা যায়নি।

তার দাবি, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের বিভিন্ন বক্তব্যে এখনো দোষারোপ ও হুমকির ভাষা রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতার আলোচনা এগিয়ে নেওয়া কঠিন।

ডা. জাহেদ উর রহমান বলেন, রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা যদি আওয়ামী লীগের সমর্থক বা অন্য কোনো পক্ষ অনুভব করেন, তাহলে তাদেরই দলটির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা উচিত।

তিনি বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমঝোতার আলোচনার জন্য প্রয়োজনীয় মৌলিক জায়গাটি তৈরি করা গেলে পরবর্তী সময়ে এ নিয়ে আলোচনা করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan