বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা এনসিটিবিতে দুদকের অভিযান, পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনে আনসারদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন শুভ-কেয়ার ‘হ্যাপিলি ম্যারিড’ ঘিরে চমকপ্রদ কথা: প্রথম ওয়েব ফিল্ম কেয়া পায়েলের ‘পিচ্চি রাজা’কে পালাতে সহায়তা, গ্রেপ্তার এসআই ও পুলিশ সদস্য কুষ্টিয়া হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা দাবি ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত মরদেহ, সামনে মিলল রক্তমাখা ছুরি ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু অর্থ পাচারের তথ্য-প্রমাণ, তবু মামলা হয়নি সালমান মুক্তাদিরের শ্বশুরের বিরুদ্ধে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল সুন্দর ও শান্তিময় পৃথিবী গড়ার সুনিপুণ কারিগর: ‘মা’ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল যেন ডেঙ্গুর অভয়ারণ্য নোংরা পরিবেশ ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ রোগীর স্বজনরা মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’

বিশেষ প্রতিনিধি / ০ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

সাংবাদিকতায় অনুসন্ধানী কাজ ও গুণগত মানসম্পন্ন প্রতিবেদনকে উৎসাহিত করতে ২৬টি ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ আয়োজনের ঘোষণা দিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ।

বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রকাশিত ও প্রচারিত সেরা প্রতিবেদনগুলো এ পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। আগ্রহী সাংবাদিকরা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতায় তাদের প্রতিবেদন জমা দিতে পারবেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবীর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিআরইউ ও নগদের পক্ষ থেকে যৌথভাবে এ পুরস্কার আয়োজনের ঘোষণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, প্রিন্ট ও অনলাইন এবং টেলিভিশন ও রেডিও, এই দুই মাধ্যমে মোট ২৬টি ক্যাটাগরিতে বিষয়ভিত্তিক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। জমা পড়া প্রতিবেদন থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা রিপোর্ট নির্বাচন করবেন দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক।

ডিআরইউ সদস্যদের ১ অক্টোবর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন এ পুরস্কারের জন্য জমা দিতে হবে। প্রতিবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬।

স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, অপরাধ, রাজধানী-প্রশাসন, ক্রীড়া, কৃষি ও পরিবেশে, নারী ও শিশু, মানবাধিকার, নগর, বৈদেশিক সম্পর্ক, সামগ্রিক অর্থনীতি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগসহ ২৬টি পুরস্কার দেওয়া হবে।

এক্ষেত্রে প্রিন্ট ও অনলাইনে ১৫টি, টেলিভিশন ও রেডিও’তে ১১টি পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য সাংবাদিকদের সম্মানিত করার এ আয়োজন দেশের সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক প্রক্রিয়া। সংগঠনের জন্মের পর থেকেই ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ দায়িত্ব পালন করে আসছে এবং এর ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনেও ডিআরইউর অংশীদার হয়েছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। দেশের ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে দেশীয় এ সেবা।

তিনি বলেন, এ বছরসহ মোট তিনটি অ্যাওয়ার্ড আয়োজনে ডিআরইউর সঙ্গে কাজ করেছে নগদ। দেশের সাংবাদিকতাকে আরও বেশি উৎসাহ দিতে দেশীয় সেবা নগদের নিরলস এ প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ ও স্বাগত জানাই।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শহীন সারওয়ার ভূইয়া বলেন, দেশের সাংবাদিকতায় অবদান রাখা সাংবাদিকদের অন্যতম সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা দেশীয় মোবাইল আর্থিক সেবা হিসেবে এরকম একটি আয়োজনের সঙ্গে থাকতে পেরে আনন্দিত।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা ও নিয়ম-নীতির বিষয়ে রাষ্ট্রের একটি চোখ হিসেবে কাজ করার ভূমিকা পালন করেন সাংবাদিকেরা। আরও ভালো ও সমৃদ্ধ সাংবাদিকতাকে উৎসাহিত করার জন্য বরাবরের মতো আমরা এবারও এই পুরস্কারের সঙ্গী হচ্ছি।

সংবাদ সম্মেলনে নগদের চিফ কমপ্লায়েন্স অফিসার ও চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) মুহাম্মদ আনিসুর রহমান ভূইয়া, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মুহাম্মদ জাহিদুল ইসলাম, নগদ-ডিআরইউ অ্যাওয়ার্ডের সমন্বয়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, অর্থ-সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, কল্যাণ সম্পাদক রফিক মৃধাসহ ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সদস্য এবং নগদের প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান জাহিদুল ইসলাম সজল, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট লিংকন মো. লুৎফরজামান সরকারসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নগদ প্রথমবারের মতো ২০২১ সালে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়। এরপর ২০২৫ সালে এবং এবার ২০২৬ সালে তৃতীয়বারের মতো এ আয়োজনের সঙ্গে যুক্ত হলো প্রতিষ্ঠানটি। সাংবাদিকদের সম্মাননা দেওয়ার মাধ্যমে দেশের সুসাংবাদিকতার প্রসারে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে নগদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan