বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, যুবকের মৃত্যু কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা এনসিটিবিতে দুদকের অভিযান, পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনে আনসারদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন শুভ-কেয়ার ‘হ্যাপিলি ম্যারিড’ ঘিরে চমকপ্রদ কথা: প্রথম ওয়েব ফিল্ম কেয়া পায়েলের ‘পিচ্চি রাজা’কে পালাতে সহায়তা, গ্রেপ্তার এসআই ও পুলিশ সদস্য কুষ্টিয়া হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা দাবি ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত মরদেহ, সামনে মিলল রক্তমাখা ছুরি ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু অর্থ পাচারের তথ্য-প্রমাণ, তবু মামলা হয়নি সালমান মুক্তাদিরের শ্বশুরের বিরুদ্ধে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে প্রসিকিউশনের আপিল

শ্যামলী হাউজিং এ হামলার পর চাঁদ উদ্যানে দখলের চেষ্টা, পুলিশের অভিযান: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩

রিপোর্টারঃ / ১৬ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০০ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে বহুতল ভবনে সশস্ত্র হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে প্রকাশ্যে জমি দখলের চেষ্টার পৃথক ঘটনায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ বলছে, আদাবরের ঘটনায় পাঁচজন এবং মোহাম্মদপুরের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি মুখোশধারী দল রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে আদাবরের শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটের একটি ভবনে হামলা চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের নিরাপত্তাকর্মী ও বাসিন্দারা গেট খুলতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা রামদা ও ইট দিয়ে মূল ফটক ও জানালার কাচ ভাঙচুর করে।

পুনরায় দখলের চেষ্টার অভিযোগ

অভিযোগ রয়েছে, প্রায় দেড় বছর ধরে একটি অপরাধী চক্র ভবনটি বেআইনিভাবে দখলে রেখেছিল। চলতি বছরের মার্চে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজন দখলদারকে গ্রেপ্তার করে ভবনটি মূল মালিকের কাছে বুঝিয়ে দেয়।

পুলিশ বলেন, কারামুক্ত ও বাইরে থাকা কয়েকজন আসামি পরে আবারও ভবনটিতে হামলা চালায়।

এ ঘটনায় ভবনের মালিক বাদী হয়ে খুরশিদ আলম খানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে আদাবর থানায় মামলা করেন।

অন্যদিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার সকালে বেড়িবাঁধের পশ্চিম পাশে চাঁদ উদ্যানের ‘রোজ ভিলা’সংলগ্ন একটি জায়গায় প্রায় ১৫০ থেকে ২০০ জনের একটি দল প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। তারা একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ টাকা ও বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরে ওই জায়গাটি টিনের বেড়া দিয়ে ঘেরাও করে দখলের চেষ্টা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে কার্যালয়ের কর্মী আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মোহাম্মদপুর থানায় অভিযোগ করেন।

তদন্তে নেমে পুলিশ লিমন (২৩) ও মনোয়ার হোসেন সাদ্দাম (২৫) নামের দুজনকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা টাকার বিনিময়ে ছিনতাই, মারামারি ও জোরপূর্বক জমি দখলের কাজে জড়িত থাকার কথা জানিয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, চাঁদ উদ্যানের ঘটনায় অভিযান চালিয়ে মূল অভিযুক্তসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ বলেন, জমিটি স্থানীয় এক ব্যক্তির দখলে ছিল। জনি ও রেজাউল নামের দুই ব্যক্তির নেতৃত্বে একটি দল সেখানে জবরদখলের চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে আইনি ও পাল্টাপাল্টি বিরোধ রয়েছে। কোনো পক্ষকেই আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না। জমির মালিকানা নিয়ে বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan