বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, যুবকের মৃত্যু কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা এনসিটিবিতে দুদকের অভিযান, পাঠ্যবইয়ের দরপত্রে অনিয়মের অভিযোগ পিপলস ওয়ারফেয়ার ডকট্রিনে আনসারদের নতুন প্রশিক্ষণ কর্মসূচি পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন শুভ-কেয়ার ‘হ্যাপিলি ম্যারিড’ ঘিরে চমকপ্রদ কথা: প্রথম ওয়েব ফিল্ম কেয়া পায়েলের ‘পিচ্চি রাজা’কে পালাতে সহায়তা, গ্রেপ্তার এসআই ও পুলিশ সদস্য কুষ্টিয়া হত্যা মামলায় হানিফসহ ৪ আসামির সর্বোচ্চ সাজা দাবি ঢামেকের বাথরুমে নারীর রক্তাক্ত মরদেহ, সামনে মিলল রক্তমাখা ছুরি ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবলের মৃত্যু অর্থ পাচারের তথ্য-প্রমাণ, তবু মামলা হয়নি সালমান মুক্তাদিরের শ্বশুরের বিরুদ্ধে সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম / ০ বার ভিউ
আপডেটঃ বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে ত্রাণের কাজে যেন প্রাণের কোন স্পর্শ থাকে না। ঝুলন্ত ব্রিজে বাঁশের চাটাই বেয়ে ওঠানামা করতে গিয়ে নানারকমের বিড়ম্বনার শিকার এক শিক্ষার্থী বলেই ফেলল, ‘ত্রাণের কাজে কোন প্রাণ নেই। ব্রিজ করেছে কিন্তু দুপাশে মাটি দেয়নি। ফলে আগে কাদামাটি ও হাঁটু পানি পেরিয়ে স্কুলে যেতে হয়েছে। এখন চাটাইয়ের পাহাড় বেয়ে ব্রিজে উঠতে নামতে হচ্ছে ঝুঁকি নিয়ে। এরা যেখানেই কাজ করে সেখানেই এরকম পরিস্থিতি। এদের কাজে কোন প্রাণ থাকে না।’
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সীমান্তবর্তী ব্রিজটি যেন গলার কাটা হয়ে রয়েছে স্থানীয়দের কাছে। একদিকে রাজারহাট সদর ইউনিয়নের নাটুয়ামহল গ্রাম অপরদিকে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রাম। এই দুই গ্রামের সীমান্ত এলাকায় ছিঁড়ারপাড় নামক খালের উপর নির্মাণ করা হয় ৭ দশমিক ৩মিটার দৈর্ঘ্যরে ব্রিজটি। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন গ্রামিণ মাটির রাস্তায় সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ২৯ লক্ষ ২৬ হাজার ২৮২টাকা ব্যয়ে ২০২২-২৩ অর্থবছরে প্রকল্পটি হাতে নেয়া হয়। ২০২৫ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু করা হয়। লম্বা সময় নিয়ে ব্রিজটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের দুদিকে কোন মাটি না দেয়ায় ব্রিজটি নিরাপদভাবে ব্যবহার করতে পারেনি এলাকাবাসী। এরফলে বর্ষাকালে বিকল্প পথে প্রায় ২/৩কিলোমিটার ঘুরে যাতায়াত করতে বাধ্য হন তারা। সম্প্রতি মিডিয়ায় ব্রিজটি নিয়ে বিস্তর লেখালেখির পর ব্রিজের দু’পাশে বাঁশের চাটাই বা চড়াট দেয়া হয়েছে। এতে করে ভ্যান, অটোরিক্সা কিংবা মটর সাইকেল এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারে না। যারা ছোটখাটো ব্যবসার সায়ে যুক্ত তারাও এই পথ এড়িয়ে চলেন। এলাকায় গুরুতর কোন রোগী থাকলে তাকে অনেক পথ ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। এতে বিরক্ত এলাকার মানুষ। বিশেষ করে প্রতিদিন স্কুলে গমন করা শিক্ষার্থীরা পরেছে চরম বিড়ম্বনায়। ৬ফুট খাঁড়া উঁচু চাটাই পেরুতে অনেক সময় ভয় পান তারা।
৭ম শ্রেণির শিক্ষার্থী আলোরানী জানান, ‘সাইকেল নিয়ে বাঁশের চাটাই বেয়ে উপরে উঠতে এবং নামতে আমাদের ভয় লাগে। অনেক সময় দুর্ঘটনায় পরে যাই।’
চেতনা গ্রামের নয়াবাড়ি এলাকার শরীফ উদ্দিনের ছেলে আবু হানিফ (৪৪) জানান,‘ব্রিজের দু’পাশে মাটি না দেয়ায় কিছুদিন আগেও স্কুলের ছেলেমেয়েরা এবং হাটবাজার করতে যাওয়া মানুষরা হাঁটু পানি পেরিয়ে যাতাযাত করেছে। অনেক বলাবলির পর মাটির বদলে চাটাই দিয়েছে। এতে করে অন্য যানবাহন চলাচল করতে পারে না।’
নাটুয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ (৪৮) জানান,‘চেতনা, নাটুয়া, পোদ্দারপাড়া, নয়াবাড়ি, শামকালিয়া, রামপাড়া গ্রামের প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষের যাতায়াতে খুবই কষ্ট হচ্ছে। ঠিকাদার সময়মতো কাজ করলে এই ভোগান্তি হতো না।’
এ ব্যাপারে রাজারহাট সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার ও নাটুয়ামহল গ্রামের অধিবাসী মো. ইদ্রিস আলী বলেন,‘ব্রিজের দু’পাশে মাটি না দেয়ায় মানুষের খুব ভোগান্তি হচ্ছে। আমি চাই দ্রæত সমস্যাটির সমাধান করা হোক।
বিষয়টি নিয়ে রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘আমি ঢাকায় প্রশিক্ষণে আছি। ঠিকাদারের সাথে কথা হয়েছে। আগামি সপ্তাহ থেকে কাজ শুরু করা হবে। স্থানীয়রা মাটি না দেয়ায় সমস্যা সৃষ্টি হয়। ঠিকাদার সেখানে ভেকু নিয়ে গেলেও কাজ করতে দেয়নি। ফলে কাজে বিলম্ব হয়েছে। সবার সাথে কথা হয়েছে, আশা করছি এই সমস্যা আর থাকবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan