মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

দীর্ঘ ১৪ বছরেও সুরাহা নেই, সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

বিশেষ প্রতিনিধি
ছবি: সংগৃীত

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দিয়েছে সাগর সরওয়ারের পরিবার।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন সাগর-রুনি হত্যা মামলার বাদী নওশের রোমান।

অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের তৎকালীন বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যাকাণ্ডের পর দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ ঘটনার রহস্য উদঘাটন কিংবা বিচার নিশ্চিত হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, প্রথমে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তদন্ত করে। পরবর্তী সময়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) তদন্তের দায়িত্ব পেলেও মামলার কোনো কার্যকর সুরাহা হয়নি। পরে হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের অভিযোগ, পিবিআই তদন্তের দায়িত্ব নেওয়ার পরও দীর্ঘ সময় অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচন কিংবা জড়িতদের শনাক্ত করার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়নি।

এতে আরও বলা হয়, পিবিআইয়ের তদন্ত কার্যক্রম শুরুর পরও প্রায় দুই বছর সময় পার হতে চলেছে। কিন্তু এখনো হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি।

সাগর সরওয়ারের পরিবারের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হত্যাকাণ্ডটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

এ জন্য অভিযোগটি আনুষ্ঠানিকভাবে রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে পরিবার।

উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারিতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের পর থেকেই দ্রুত বিচার ও প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করার দাবি জানিয়ে আসছেন তাদের স্বজন ও সহকর্মীরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলাটির তদন্ত ও বিচার নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *