বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

ঈদে চন্দ্রা : কেন প্রতিবছর যানজট হয়ে ওঠে দৃশ্যমান

বিশেষ প্রতিনিধি

প্রতিবছর ঈদের ছুটিতে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে যানজটের সমস্যা তীব্রভাবে দেখা দেয়। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী ২৪ ঘণ্টা চেষ্টা করেও যানজট নিয়ন্ত্রণে সীমিত সাফল্য পান।

চন্দ্রা এলাকায় যানজট মূলত দুই দিকে শুরু হয় গাজীপুর চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস থেকে এবং আশুলিয়া নবীনগর দিক থেকে। ঢাকা থেকে উত্তরাঞ্চলের যাত্রীবাহী বাসগুলো নবীনগর ও চন্দ্রা হয়ে যাত্রা শুরু করে, আবার আব্দুল্লাহপুর ও গাজীপুর থেকে আসা বাসগুলো ভোগড়া বাইপাস হয়ে চন্দ্রা দিয়ে উত্তরাঞ্চলের দিকে যায়। এতে চতুর্মুখী চাপ সৃষ্টি হয়।

ঈদে কলকারখানা ছুটি হওয়ায় মানুষ একসাথে সড়কে নামেন। মহাসড়কে সামান্য যানবাহন স্থির থাকলেও পিছনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। ফ্লাইওভার থাকা সত্ত্বেও ওপর ও নিচের দুই দিকে একই সঙ্গে যানবাহন চাপের কারণে যানজট দীর্ঘায়িত হয়।

চন্দ্রা এলাকার ব্যবসায়ী আলমাস হোসেন জানিয়েছেন, আগে একই স্থানে ৮–১০ ঘণ্টা বাস দাঁড়িয়ে থাকত এখন দুই-তিন ঘণ্টা পর্যন্ত আটকে থাকতে হয়। তবে পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।

পরিবহন ব্যবসায়ী আনোয়ার হোসেন ও বাস চালক সেলিম হোসেনও বলেছেন, যানজটের প্রধান কারণ হলো সড়কে যানবাহনের ঘনত্ব এবং কিছু দুর্ঘটনা বা বিকল যানবাহন।

গাজীপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শওগাতুল আলম এবং জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানিয়েছেন, ঈদে পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবেন। ছুটি ও কারখানার ছুটি পরিকল্পনা অনুযায়ী এই বছর যানজট কিছুটা কমানো সম্ভব হবে।

তাদের আশা, যাত্রীরা এবার নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারবেন এবং ঈদযাত্রা তুলনামূলকভাবে সুষ্ঠু ও নিরাপদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *