মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে বাড়ি বাড়ি ভোটার তালিকা পৌঁছে দিচ্ছেন বিএনপি’র কর্মীরা

মুন্সিগঞ্জ থেকে মোহাম্মদ রোমান হাওলাদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র দু’দিন বাকি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণ যাতে ভোট দিতে আগ্রহী হয়, সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা তৎপরতা লক্ষ করা যায়। মঙ্গলবার বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন দিদারের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে নাম অনুযায়ী ভোটার তালিকা পৌঁছে দেওয়ার দৃশ্য দেখা যায়।

ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই যাতে ভোট দিতে পারে, সেই লক্ষেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইউপি সদস্য ও বিএনপি নেতা ইকবাল হোসেন দিদার। এসময় স্থানীয় রাকিব মৃধা, রায়হান দিদার, নাঈম ও অমিতসহ অন্যান্য নেতা ভোটার লিস্ট বিতরণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করেন।

স্থানীয় সুশীল সমাজের একটি অংশ মনে করেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা পৌঁছে দেয়ার কারণে ভোটারদের মধ্যে ভোটে অংশ নেওয়ার আগ্রহ বাড়বে এবং ভোট কেন্দ্রে আগমন সহজ হবে। দেশের বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায়, সামগ্রিকভাবে রাজনৈতিক দলগুলো ভোটারের কাছে পৌঁছানোর নানা কার্যক্রমে ব্যস্ত ছিলেন। প্রচারণার শেষ দিন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা ও উপজেলায় নেতাকর্মীরা পথসভা, গণসংযোগ, লিফলেট বিতরণসহ ভোটারদের কাছে যেতে নানা তৎপরতা চালিয়েছেন।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রে ভোটারদের সংখ্যা বৃদ্ধি ও অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নিচ্ছেন রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। এর অংশ হিসেবেই স্থানীয় পর্যায়ে ভোটার তালিকা পৌঁছে দেওয়া কার্যক্রম চালাচ্ছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *