মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

‘৫০ ফুট চওড়া সড়কের ৩০ ফুটই অবৈধ দখলে’

বিশেষ প্রতিনিধি / ৯১ বার ভিউ
আপডেটঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

রাজধানীর নয়া পল্টন মোড় থেকে ফকিরাপুল সড়কটি বর্তমানে ৫০ ফুট চওড়া হলেও এর ৩০ ফুটই অবৈধভাবে দখল করা ছিল। বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এই সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে নামে।

ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান জানিয়েছেন, দুই ঘণ্টার এই অভিযানে প্রায় ৩০ ফুট সড়ক এবং ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, মতিঝিল বিভাগের বিভিন্ন এলাকায় প্রতি মাসে প্রায় ১৫ থেকে ২০টি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনার জন্য ট্রাফিক বিভাগ, ক্রাইম বিভাগ এবং মার্কেট মালিক সমিতির স্বেচ্ছাসেবীরা নিয়মিতভাবে সহায়তা করবেন। পাশাপাশি নাগরিকদের সচেতন করতে মিডিয়ার মাধ্যমে প্রচারণাও চালানো হবে।

এই অভিযানে মোট ১৩টি মামলায় ৩৫ হাজার তিন শ টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু দোকানিকে সতর্ক করা হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এবং মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী অভিযানে উপস্থিত ছিলেন।

এদিকে মতিঝিল জোনের ডিসি (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী জানিয়েছেন, কিছু ব্যবসায়ী যারা নিজের দোকান থাকার পরও হকারদের ভাড়া দিয়ে সড়কে বসিয়ে দেয়, তাদের বিরুদ্ধে মনিটরিং চালানো হবে।

ভবিষ্যতে সড়ক ও ফুটপাতে অবৈধ দখল মোকাবেলায় অভিযানে আরো গতিশীলতা আনা হবে।

অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। জনৈক এক ব্যবসায়ী জানান, তার বিরুদ্ধে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি সরকারকে ব্যবসা করার জন্য একটি নির্দিষ্ট জায়গা দেওয়ার অনুরোধ করেছেন।

ডিএমপির ট্রাফিক মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ওমর ফারুক জানিয়েছিলেন, উচ্ছেদ অভিযানটি মূলত সড়ক ও ফুটপাতে বাড়তি দখল এবং অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রতিবাদে। এটি সড়ক নিরাপত্তা এবং যানজট দূরীকরণের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan