বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
১০ নতুনসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন শিক্ষকদের শতভাগ বেতন-ভাতার পেছনে বিএনপির অবদান রয়েছে : মঈন খান হানিফসহ চার পলাতক আসামির মামলায় রায়ের পালা শুধু নির্বাচন নয়, স্বাধীন প্রতিষ্ঠানই গণতন্ত্রের ভিত্তি : আলী রীয়াজ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকারের নীতির সমালোচনা নাহিদের এই মাঠে আর খেলতে না পারাটা কষ্ট দেবে : মেসি চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ রাকিবুলের ভাইরাল অডিও তাঁরই কণ্ঠ, তথ্য পাচার খতিয়ে দেখছে ডিবি বারবার ডেঙ্গু সংক্রমণে গুরুতর হওয়ার ঝুঁকি বেশি : বিশেষজ্ঞ মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, যুবকের মৃত্যু কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার আ.লীগের সঙ্গে সমঝোতায় আগে অপরাধ স্বীকার ও অনুতাপ জরুরি : তথ্য উপদেষ্টা

স্ত্রীর শোকে অসুস্থ মাহাথির, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক­ / ৯ বার ভিউ
আপডেটঃ বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

 

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০১) হাসপাতালে ভর্তি হয়েছেন। স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পর শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

মাহাথিরের সহকারী সুফি ইউসুফ বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাহাথির মোহাম্মদের সঙ্গে ৭ দশকের সংসারজীবন শেষে গত ২৮ সেপ্টেম্বর পরলোক গমন করেন সিতি হাসমাহ মোহাম্মদ আলী। স্ত্রীর মৃত্যুর একদিন পরেই হাসপাতালে ভর্তি হলেন মাহাথির।

সুফি ইউসুফ জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে মাহাথির মোহাম্মদকে।

উল্লেখ্য, দুই মেয়াদে দুই দশকেরও বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে থাকা থাকা মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে। অতীতে তার বাইপাস সার্জারিও হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে তাকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে; সর্বশেষ গত জানুয়ারি মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এএফপিকে সুফি বলেন, ডাক্তারি পরীক্ষায় তার দেহে নির্দিষ্ট কোনো রোগ বা শারীরিক সমস্যা পাওয়া যায়নি। সোমবার স্ত্রীর মৃত্যুর পর থেকে তিনি পর্যাপ্ত বিশ্রাম নিতে পারছিলেন না।

মঙ্গলবার তিনি ক্লান্তি ও অসুস্থতা বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।

সুফি আরও বলেন, মানসিক টানাপোড়েন, গরম আবহাওয়া এবং বিশ্রামের অভাব সব মিলিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছেন। ১০১ বছর বয়সী একজন মানুষের জন্য এসব বিষয় মোটেও ভালো নয়।

পেশায় চিকিৎসক ও মালয়েশিয়ায় জনস্বাস্থ্য পরিষেবার মুখ্য প্রবক্তা সিতি হাসমাহ ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই দম্পতির সাত জন সন্তান রয়েছেন। এদের মধ্যে চারজন তাদের সন্তান এবং বাকি ৩ জন দত্তক নেওয়া।

স্ত্রীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন মাহাথির। সিতি হাসমাহর জানাজায় মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার উপস্থিত ছিলেন।

মাহাথিরের ইনস্টাগ্রাম অ্যাকউন্টে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রাজাকে অশ্রুসজল চোখে মাহাথির বলছেন, আমি তার মৃত্যু প্রত্যাশা করিনি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে মাহাথির শপথ নেন ১৯৮১ সালে। তারপর প্রতিটি নির্বাচনে জয়ী হয়ে একনাগাড়ে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিরেন তিনি। তারপর ৯২ বছর বয়সে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক সরকারপ্রধান হিসেবে পরিচিতি পান তিনি।

ড. সিতি হাসমাহ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের দীর্ঘদিনের জীবনসঙ্গী হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি চিকিৎসক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৪০-এর দশকের শেষের দিকে সিঙ্গাপুরে মেডিকেল স্কুলে পড়ার সময় মাহাথির ও সিতি হাসমাহর পরিচয় হয়। আগস্ট মাসে দাম্পত্য জীবনের ৭০ বছর পূর্ণ করা এই দম্পতি সাত সন্তানের জন্ম ও লালন-পালন করেছেন, তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী মোকজানি, সমাজকর্মী মারিনা মাহাথির এবং রাজনীতিবিদ মুখরিজ মাহাথির।

নিজ গুণেই জনপ্রিয় ব্যক্তিত্ব সিতি হাসমাহ তার অনাড়ম্বর স্বভাব ও রসবোধের জন্য পরিচিত ছিলেন যা তার স্বামীর স্পষ্টবাদী ও কঠোর আচরণের সম্পূর্ণ বিপরীত ছিল।

একজন প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে তিনি জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং অন্যান্য সামাজিক কার্যক্রমের পক্ষে সোচ্চার ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan