বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

’’সুন্দর একটা দেশ’’এর স্বপ্ন দেখা সেই জনপ্রিয় মানুষটির গলায় আজ বর্ণাঢ্য বিজয়ের মালা

কথাভিশন ডেস্ক রিপোর্ট
ঢাকা-২০ ধামরাই আসনে বিএনপি থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন

‘‘সুন্দর একটা দেশ হবে যেখানে স্বাধীনভাবে যার যার মতামত সে পেশ করবে শালীনতার ভেতরে থেকে আইন শৃঙ্খলা মেনে এবং আমরা সেটা আশাবাদী’’- এমন স্বপ্ন দ্রষ্টা জনপ্রিয় সেই মানুষটির গলায় আজ বিজয়ের বর্ণাঢ্য মালা।

তিনি আলহাজ্ব তমিজ উদ্দিন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ধামরাই উপজেলা বিএনপি’র সভাপতি বারবার নির্বাচিত সাবেক ধামরাই উপজেলা চেয়ারম্যান ও বিপুল ভোটের ব্যবধানে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। এই আসনের সবগুলো কেন্দ্রেই সর্বোচ্চ ভোট পেয়ে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সে কারণে তার এই বিজয় শুধু গৌরবময় বিজয় নয়, এটা একটা ব্যতিক্রমি বিজয়ও বটে।

সদ্য বিজয়ী আলহাজ্ব তমিজ উদ্দিনের বিজয়ে ধামরাই বাসী কেবল মহা আনন্দে আনন্দিত নয়, গর্বিতও বটে। নেতাকর্মীদের নিয়ে অক্লান্ত পরিশ্রমের ফসল তার এই বর্ণাঢ্য বিজয়। আগামীতে তিনি সবাইকে সংগে নিয়ে একটি অভাবনীয় সুন্দর, নির্মল ও সমৃদ্ধ ধামরাই গড়তে কাজ করে যাবেন এবং সে ক্ষেত্রে তিনি সফলকামও হবেন এমন প্রত্যাশা ধামরাই বাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *