বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধামরাইয়ে কাভার্ড ভ্যান ও একেএইচ গার্মেন্টস বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১, আহত-৩ ১০ নতুনসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন শিক্ষকদের শতভাগ বেতন-ভাতার পেছনে বিএনপির অবদান রয়েছে : মঈন খান হানিফসহ চার পলাতক আসামির মামলায় রায়ের পালা শুধু নির্বাচন নয়, স্বাধীন প্রতিষ্ঠানই গণতন্ত্রের ভিত্তি : আলী রীয়াজ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সরকারের নীতির সমালোচনা নাহিদের এই মাঠে আর খেলতে না পারাটা কষ্ট দেবে : মেসি চাঁদাবাজির অভিযোগের সত্যতা জানতে সালমানকে জিজ্ঞাসাবাদ রাকিবুলের ভাইরাল অডিও তাঁরই কণ্ঠ, তথ্য পাচার খতিয়ে দেখছে ডিবি বারবার ডেঙ্গু সংক্রমণে গুরুতর হওয়ার ঝুঁকি বেশি : বিশেষজ্ঞ মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াপল্টনে এসি মেরামতের সময় বিস্ফোরণ, যুবকের মৃত্যু কুড়িগ্রামে সংযোগ সড়ক বিহীন সেতুর কারণে জনদুর্ভোগ ২৬ ক্যাটাগরিতে ‘নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬’ বসুন্ধরায় জ্বালানি অবকাঠামো ঘাটতি, বাড়ছে যানবাহনের চাপ ভোট চুরির অভিযোগে বিক্ষোভ, রাহুল-প্রিয়াঙ্কাসহ এমপিদের আটক শুধু বই নয়, ষষ্ঠ শ্রেণিতে গুরুত্ব পাবে খেলাধুলা-সংস্কৃতিও : শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবীর গ্রেফতার

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টারঃ / ১৬ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৮ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের ক্ষেত্রে প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্রয়োগ চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে কোনো সাংবাদিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া বা তাকে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার নিরাপত্তা আইন সংশোধনের জন্য তৈরি খসড়া বিলটি মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সব অংশীজন, সাইবার স্পেসে কাজ করা ব্যক্তি ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আইনটি যেন নিপীড়নমূলক কোনো আইনে পরিণত না হয় সে জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। খসড়াটি ওয়েবসাইটে প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন ও শিক্ষকদের কাছ থেকেও মতামত পাওয়া গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটা করতে চাইনি, চাই না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এই আইন অপপ্রয়োগ হোক, সেটা আমরা চাই না।

সাংবাদিকদের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে আইনে বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগে এবং গ্রেপ্তারের ক্ষেত্রে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিষয়টি উপযুক্ত মনে হওয়ায় আগামী ১৫ দিনের মধ্যে পাওয়া সুপারিশগুলোর মধ্যে এটি অন্তর্ভুক্ত করা হবে।

এ ছাড়া আপিল নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা রাখার প্রস্তাবও এসেছে বলে জানান তিনি। এতে কোনো ব্যক্তি অনির্দিষ্টকাল ধরে আইনি প্রক্রিয়ায় আটকে থাকবেন না বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গণমাধ্যম যেন আইনটির কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সাইবার বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রতিনিধিদের সমন্বয়ে আরও মতামত নেওয়ার প্রস্তাব এসেছে। পাশাপাশি আইনে ‘সেভিং ক্লজ’ রাখার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্পাদক পরিষদ, ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সংগঠন এবং সাইবার বিশেষজ্ঞদের একটি প্যানেলকে মতামত প্রক্রিয়ায় যুক্ত করা হবে।

সালাহউদ্দিন আহমদ জানান, সুপারিশগুলো সমন্বয়ের জন্য পিআইওকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি ও তথ্য মন্ত্রণালয় এ বিষয়ে সমন্বয় করবে।

তিনি বলেন, ৭ থেকে ১৫ দিনের মধ্যে সুপারিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সুপারিশ পাওয়ার পর খসড়াটি মন্ত্রিসভায় পাঠানোর আগে আবারও ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তখনও মতামত দেওয়ার সুযোগ থাকবে। গ্রহণযোগ্য মতামতগুলো খসড়ায় যুক্ত করা হবে।

এরপর বিধি অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় সভা এবং মন্ত্রিসভায় অনুমোদনের প্রক্রিয়া শেষে বিলটি সংসদে পাঠানো হবে। সংসদে গেলেও তাড়াহুড়ো করে বিলটি পাস করা হবে না বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন একটি আইন প্রণয়ন করতে চাওয়া হচ্ছে, যার মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সুরক্ষা দেওয়া যায়, বিশেষ করে তরুণদের সাইবার অপরাধের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হয়।

সাইবার স্পেসে সংঘটিত বিভিন্ন অপরাধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সামাজিক সুরক্ষা, সম্প্রীতি ও পারিবারিক বন্ধন অক্ষুণ্ন রেখে দেশের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন আইন প্রণয়নের লক্ষ্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan