মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন

শেরপুর প্রতিনিধি / ৪৮ বার ভিউ
আপডেটঃ শনিবার, ২ মে, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা,” এ স্লোগানকে সামনে রেখে তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করা হয়েছে।

২ মে শনিবার বিকেল ৪ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ফুটবল খেলায় বালক ও বালিকা পৃথক দুটি গ্রুপে শেরপুর জেলার ঝিনাইগাতী এবং শ্রীবরদী উপজেলা দল অংশ নেয়।

এর আগে সিলেট জেলা স্টেডিয়ামে ভার্চুয়ালী নতুন কুঁড়ি স্পোর্টস উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শেরপুরে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর-১ (সদর) আসনের সাংসদ হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা পুলিশ সুপার এ কে এম জহুরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মামুনুর রশিদ পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, শেরপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর আখের মুহম্মদ জয়, বিশিষ্ট সমাজসেবক রাজিয়া সামাদ ডালিয়া, টুর্নামেন্ট সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র সরকার, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ানসহ জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাবেক খেলোয়ারবৃন্দ ও সূধী মহল উপস্থিত ছিলেন।

আগামী ১০ মে পর্যন্ত ফুটবল, ক্রিকেট, সাঁতার, অ্যাথলেটিক, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট সহ মোট ৮টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ আটটি ইভেন্টে শেরপুর পৌরসভা ও জেলার ৫টি উপজেলা দলসহ ৬টি দলে ১৪৪ জন করে মোট ৮৬৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan