মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শেরপুরে আবহমান বাংলার চৈত্র সংক্রান্তি পালিত

শেরপুর প্রতিনিধি / ৫০ বার ভিউ
আপডেটঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:১৬ অপরাহ্ন

আবহমান বাংলার মাস চৈত্রের শেষ দিনটিকে লৌকিক আচারে পালিত হয় ‘চৈত্র সংক্রান্তি’। বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় ও নতুন বর্ষকে বরণ করার জন্য প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠান-উৎসবের আয়োজন করা হয়।

মনে করা হয়, চৈত্র সংক্রান্তিকে অনুসরণ করেই পহেলা বৈশাখ উদ্‌যাপনের এত আয়োজন। এরই ধারাবাহিকতায় শেরপুরেও পালিত হয়েছে সংক্রান্তির নানা অনুষ্ঠানমালা।

বাংলা বছরের চৈত্র মাসের শেষ দিন সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে এ চৈত্র সংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক করুণা কারুয়ার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন পরিষদের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক সমাজ সেবক রাজিয়া সামাদ ডালিয়া, সভাপতি সঞ্চিতা হোড় দীপু, সহ-সভাপতি এডভোকেট শক্তিপদ পাল, সাধারণ সম্পাদক অনুপম বসাক তিলক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অংশ নেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংগীতশিল্পীরা।

এ সময় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের শিল্পীরা কবিতা পাঠ, নাচ ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan