মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

শীর্ষ বাজারে টানা পতন চাপে বাংলাদেশের পোশাক রফতানি খাত

শিল্পবানিজ্য রিপোর্ট, কথাভিশন / ৫০ বার ভিউ
আপডেটঃ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশের তৈরি পোশাক খাত বর্তমানে বৈশ্বিক বাজারে টানা চাপের মুখে রয়েছে। দেশের প্রধান রফতানি গন্তব্যগুলোর প্রায় সবকটিতেই আয় কমে যাওয়ায় পুরো খাতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত শীর্ষ ১০টি বাজারের মধ্যে ৯টিতেই রফতানি আয় কমেছে। এই বাজারগুলো হলো যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, ইতালি, কানাডা, জাপান ও ডেনমার্ক। এর মধ্যে শুধু স্পেনেই প্রায় ২ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে।

অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জার্মানির বাজারে। দেশটিতে রফতানি প্রায় ১৪ শতাংশ কমে নেমে এসেছে ৩২৭ কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৮০ কোটি ডলার। ডেনমার্ক ও ফ্রান্সেও যথাক্রমে প্রায় ১৩.৭২ শতাংশ এবং ১২ শতাংশের বেশি পতন হয়েছে।

একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রেও রফতানি কমেছে প্রায় ২.৫৪ শতাংশ। একই সময়ে আয় দাঁড়িয়েছে ৫৫৯ কোটি ডলারে। যুক্তরাজ্যে পতন তুলনামূলক কম হলেও সেখানে রফতানি কমেছে ১.৬১ শতাংশ, আয় হয়েছে ৩৩০ কোটি ডলার।

এশিয়ার গুরুত্বপূর্ণ বাজার জাপানেও নেতিবাচক প্রবণতা দেখা গেছে। সেখানে রফতানি কমে দাঁড়িয়েছে ৭৯ কোটি ডলারে যা আগের বছর ছিল ৯৬ কোটি ডলার—অর্থাৎ পতন ৭ শতাংশেরও বেশি।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপ, প্রতিযোগী দেশগুলোর আগ্রাসী বাণিজ্য কৌশল, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে এই পতন ঘটছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তাদের মতে, নির্বাচন-পরবর্তী সময় থেকে পরিস্থিতি কিছুটা উন্নতির আশা থাকলেও নতুন ভূরাজনৈতিক অস্থিরতা সেই সম্ভাবনাকে অনিশ্চিত করে তুলেছে। আগামী মাসগুলোতে নতুন অর্ডার কিছুটা বাড়লেও তার প্রভাব পুরোপুরি দেখা যেতে আরও সময় লাগবে।

সামগ্রিকভাবে প্রচলিত বাজারগুলোর দুর্বল চাহিদা এবং নতুন বাজারে ধীর প্রবৃদ্ধির কারণে বাংলাদেশের পোশাক রফতানি খাত এখন একটি চাপপূর্ণ সময় পার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan