বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

লালমনিরহাটে ১৫ বিজিবির অভিযানে ডিজেল ও ভারতীয় মাদক জব্দ

Reporter Name

লালমনিরহাটে চোরাচালান ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ডিজেল তেল ও ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৫ ব্যাটালিয়ন।

শুক্রবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের দুইটি পৃথক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে বাগভান্ডার বিওপির টহলদল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ভোটহাট এলাকায় অভিযান চালায়। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ড্রামভর্তি ৪৮০ লিটার ডিজেল জব্দ করা হয়।

একই দিনে বিকেল ৩টা ৩০ মিনিটে অনন্তপুর বিওপির টহলদল ফুলবাড়ী থানার পশ্চিম অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় চোরাকারবারীরা মালামাল ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায় বলে জানানো হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত ডিজেল ও মদের মোট সিজার মূল্য প্রায় ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *