বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

রেলে ঈদযাত্রা : সময়মতো ছাড়ছে ট্রেন, কড়াকড়িতেও খুশি যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি

ঈদ উপলক্ষে রেলপথে ঘরমুখো মানুষের ভিড় এবারেও চোখে পড়ার মতো। সোমবার (১৬ মার্চ ) কমলাপুর রেলওয়ে স্টেশনে সরেজমিনে দেখা গেছে, স্টেশনে প্রবেশে কড়াকড়ি থাকলেও সময়মতো ট্রেন ছেড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

স্টেশনে প্রত্যেক যাত্রীর টিকিট যাচাই করা হচ্ছে। বিশেষ কারণে ছাড়া টিকিটবিহীন কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না। অনলাইনে টিকিট পাওয়ায় যাত্রীরা তুলনামূলকভাবে আরামদায়কভাবে যাত্রা শুরু করতে পারছেন।

ব্রাহ্মণবাড়িয়াগামী রিয়াসাত নামের এক চাকরিজীবী বলেন, অনলাইনে টিকিট কেটে এবারের ঈদযাত্রা বেশ আরামদায়ক। স্টেশনে বিশৃঙ্খলা নেই তাই ভোগান্তি ছাড়াই যাত্রা শুরু করতে পারছি।

শায়েস্তাগঞ্জের যাত্রী আজিজুল হকও অনলাইনে টিকিট কেটে সন্তুষ্ট। তবে সিলেটগামী যাত্রী মো. বিল্লাল জানান, এসি কোচের টিকিট না পেয়ে শোভন চেয়ারে যাত্রা করছেন। সার্বিকভাবে তিনি ভোগান্তি কম বলে উল্লেখ করেন।

অনলাইনে প্রচুর চাপের কারণে অনেক যাত্রী টিকিট না পেয়ে স্ট্যান্ডিং টিকিট কিনতে স্টেশনে আসছেন। ব্রাহ্মণবাড়িয়ার নাজমুল হক বলেন, অনলাইনে চেষ্টা ব্যর্থ হলেও স্ট্যান্ডিং টিকিট পেয়ে বাড়ি যাওয়া সম্ভব হয়েছে, দামও ঠিক আছে।

স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ২০ জোড়া ট্রেন ঢাকা ছেড়ে গেছে। ‘নীলসাগর এক্সপ্রেস’ আধা ঘণ্টা বিলম্বে ছাড়া সত্ত্বেও বাকিগুলো সময়মতো ছেড়ে গেছে।

তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপগুলো নিশ্চিত করবে যাত্রীরা ভোগান্তিহীন ঈদযাত্রা উপভোগ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *