
রাইটার্স ওয়েব বাংলাদেশ (Writers Web Bangladesh)’র উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর রাপা প্লাজার জয়ীতাতে চৈত্র সংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাইটার্স ওয়েব বাংলাদেশ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্বাস ফারুক এবং সাধারণ সম্পাদক হিসেবে তালুকদার লাভলী দায়িত্ব গ্রহণ করেছেন। সংগঠনের নেতৃত্ব পর্যায়ে আরও রয়েছেন একাধিক বিশিষ্ট কবি, লেখক, গবেষক ও শিক্ষাবিদ।
ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. গৌরাঙ্গ মোহান্ত, কবি ফরিদা মনি শহীদুল্লাহ্, মালেকা ফেরদৌস এবং অধ্যাপক ড. ফিরোজ (অনুবাদক ও গবেষক)। যুগ্ম সম্পাদক পদে রয়েছেন অধ্যাপক অনিতা দাস এবং কবি আফছার নিজাম। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন আনজুমান আরা শিল্পী আর প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রচ্ছদ চৌধুরী।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন কবি বিপ্লব রায়, হাসনাত আমিন, সামসাদ ফেরদৌসী এবং আবৃত্তি শিল্পী সাকিব।
উপদেষ্টা পরিষদে রয়েছেন অধ্যাপক আহমেদ রেজা, ব্রিগেডিয়ার কবি স্বপ্নীল সামছ এবং খন্দকার রুহুল আমিন হাওলাদার, অধ্যাপক অনিতা দাস (সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা) প্রমুখ।
সংগঠনের জেলা প্রতিনিধিদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলে কবি অধ্যাপক আজাদ কামাল, চট্টগ্রামে সহযোগী অধ্যাপক হাসনাঈন ইস্তাফিজ পাভেল (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), রাঙামাটিতে কবি ও নাট্যকার মৃত্তিকা চাকমা (২১ পদকপ্রাপ্ত লেখক, গবেষক ও সম্পাদক), খাগড়াছড়িতে প্রশান্ত ত্রিপুরা, খুলনায় অধ্যাপক ড. সন্ধিপক মল্লিক, রংপুরে কবি নারায়ণ চন্দ্র বার্মা (সাবেক অতিরিক্ত সচিব), কুষ্টিয়ায় প্রসেনজিত কুমার মণ্ডল (সহকারী অধ্যাপক, আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজ, কুমারখালী)।
বিদেশি প্রতিনিধিদের মধ্যে রয়েছেন কলকাতায় কবি সুনিল মাজি, নেপালে চন্দ্র গুরাং, উজবেকিস্তানে আসরর আলায়ারভ, তুরস্কে মেতিন ইলদিরিম, কানাডায় কবি, লেখক ও গবেষক তাপস কর্মকার এবং যুক্তরাষ্ট্রে কবি ও প্রাবন্ধিক শরিফুল আলম।
নতুন কমিটি আশা প্রকাশ করেছে যে, তারা সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল লেখালেখির বিকাশে কাজ করবে এবং দেশ-বিদেশের লেখক-সাহিত্যিকদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলবে।