বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা
Notice :

মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ বঙ্গাব্দ ও পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়।

বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বেসরকারি সংস্থা (এনজিও), সামাজিক সংগঠন,সাংবাদিক,স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বাঙালি সংস্কৃতির অসাম্প্রদায়িক চেতনার এই উৎসবে অংশগ্রহন করেন।

১৪ এপ্রিল মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।শোভাযাত্রা শেষে স্থানীয় শিল্পীবৃন্দের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত,বর্ষবরণের গান,লোকসংগীত,কবিতা আবৃতি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয। এবং গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন বৈশাখী মেলায় বিভিন্ন পিঠা,ঐতিহ্যবাহী খাবার, খেলনা, নকশিকাঁথা,মৃৎশিল্পসহ বিভিন্ন স্টলের আয়োজন করে।

পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘোষনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *