মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মিরসরাইয়ে চিত্রা হরিণ হত্যার ভিডিও ভাইরাল, অভিযানে নেমেছে বন বিভাগ

নিজস্ব প্রতিনিধি / ৫৫ বার ভিউ
আপডেটঃ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ১:৩০ অপরাহ্ন
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি চিত্রা হরিণ নির্মমভাবে হত্যা করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভিডিওটি মঙ্গলবার (১৪ এপ্রিল) অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, জলাশয়ের পাশে একটি হরিণের পা চেপে ধরে রেখেছেন এক ব্যক্তি, আরেকজন দা দিয়ে সেটির গলা কাটার চেষ্টা করছেন।

ঘটনাস্থলে আরও একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে হরিণ হত্যার সময় ধারণকারীকে উদ্দেশ করে অভিযুক্তদের একজনকে ক্ষোভ প্রকাশ করতেও শোনা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের মুহুরী প্রকল্প এলাকায়, যা জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পাশে অবস্থিত। বন বিভাগের তথ্য অনুযায়ী ঘটনাটি ঘটে ১১ এপ্রিল।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের মিরসরাই রেঞ্জের কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং এতে তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলছে।

বন বিভাগ জানায়, একসময় মিরসরাইয়ের উপকূলীয় এলাকায় বিস্তীর্ণ ম্যানগ্রোভ বন ছিল যেখানে চিত্রা হরিণসহ নানা বন্যপ্রাণীর আবাস ছিল। তবে অর্থনৈতিক অঞ্চল গড়ে ওঠার পর বনভূমি সংকুচিত হওয়ায় বন্যপ্রাণীরা আশ্রয় হারাচ্ছে এবং এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan