মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মঠবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভুয়া ডাক্তার আটক, ক্লিনিক মালিককে কারাদণ্ড

রোকনুজ্জামান, মঠবাড়িয়া প্রতিনিধি / ১২১ বার ভিউ
আপডেটঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারে অবস্থিত মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার ১৩ এপ্রিল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। অভিযানে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমিত্রা সিনহা।
অভিযান চলাকালে ক্লিনিকটিতে বিভিন্ন অনিয়মের পাশাপাশি একজন ভুয়া ডাক্তারকে সনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত ভুয়া ডাক্তার পি. সি. বর্মন-কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ক্লিনিকের মালিক মনির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা এবং ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, ক্লিনিকটিতে লাইসেন্স ও যথাযথ অনুমোদন ছাড়াই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এমনকি নিবন্ধনবিহীন ব্যক্তি দ্বারা অপারেশন করার অভিযোগও পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
তিনি আরও বলেন, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২২(১) ধারা অনুযায়ী শুধুমাত্র বিএমডিসি নিবন্ধিত এমবিবিএস চিকিৎসকরাই রোগী দেখার ও চিকিৎসা দেওয়ার অধিকার রাখেন। সংশ্লিষ্ট ভুয়া চিকিৎসকের কোনো বৈধ নিবন্ধন না থাকায় তাকে আইনের আওতায় আনা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহল মনে করছে, প্রশাসনের এ উদ্যোগ স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan