মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জনসভা শুক্রবার

মঠবাড়িয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন –‘২৬ এর নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর এক গুরুত্বপূর্ণ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি: শুক্রবার বিকেল ৩টায় মঠবাড়িয়ার শহীদ মোস্তফা খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হবে।

উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন পীর সাহেব চরমোনাই (মুহাম্মদ রেজাউল করীম)। তিনি হাতপাখা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করবেন।

জনসভায় আরও উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের প্রার্থী সাবেক সাংসদ জননেতা ডাঃ রুস্তম আলী ফরাজী। তিনি এলাকার উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং ইসলামী আদর্শে রাষ্ট্র পরিচালনার লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন জানান,পীর সাহেব চরমোনাই এর আগমনে আমরা আনন্দিত। শুক্রবারের জনসভা সফল করার জন্য নেতা কর্মীরা সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজক সূত্রে আরো জানা যায়, জনসভাকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সফল করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *