মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বৈপরীত্যের মহিমা -মিজানুর রহমান বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে ইউপি কার্যালয়ে হট্টগোল, ডিম নিক্ষেপে উত্তপ্ত পরিস্থিতি

পঞ্চগর প্রতিনিধি / ৫২ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত

পঞ্চগড় সদর উপজেলায় আর্থিক হিসাব সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও সচিবের মধ্যে তীব্র বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের সচিব আলিউল ইসলাম।

পরে পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়। উত্তেজনার এক পর্যায়ে স্থানীয়রা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়-ব্যয় সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ সভা চলছিল। সভায় চেয়ারম্যান সাইয়েদ নুর-ই-আলম বিভিন্ন খরচ ও হিসাব নিয়ে প্রশ্ন তোলেন।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সচিব আলিউল ইসলামের সঙ্গে চেয়ারম্যানের তর্কাতর্কি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, আলোচনা চলাকালে সচিব হঠাৎ উত্তেজিত হয়ে চেয়ারম্যানের দিকে তেড়ে যান। এতে উপস্থিত ইউপি সদস্য ও গ্রাম পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা পরিষদ চত্বরে জড়ো হয়ে সচিবকে অবরুদ্ধ করে রাখেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়। পরিস্থিতি কিছুটা শান্ত হলে চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে ইউপি সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই বিভিন্ন আর্থিক কার্যক্রম ও আচরণ নিয়ে সচিবের বিরুদ্ধে অসন্তোষ ছিল। সভার দিন সেই উত্তেজনা চরমে পৌঁছায়।

ইউপি চেয়ারম্যানের অভিযোগ, বিভিন্ন কেনাকাটা ও ব্যয়ের ক্ষেত্রে অনিয়ম হয়েছে এবং হিসাব চাইতে গেলে সচিব অসহযোগিতামূলক আচরণ করেন।

অন্যদিকে সচিব দাবি করেন, তাকে উদ্দেশ্য করে অভিযোগ তোলা হয়েছে এবং তিনি সব হিসাব স্বচ্ছভাবেই দেখতে চেয়েছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan