মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নবাবগঞ্জে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি / ৫১ বার ভিউ
আপডেটঃ শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৬:১১ অপরাহ্ন

দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ঘোড়া গোপনে জবাই করে মাংস বিক্রির অভিযোগে তিনজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজিপুর গ্রামে এই শাস্তি কার্যকর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন নেত্রকোনা জেলার ত্রিশ হাজার এলাকার আব্দুল্লাহ (৫৫), রংপুর সদর উপজেলার রুবেল হোসেন (৫০) এবং নীলফামারী কিশোরগঞ্জ এলাকার রবিউল ইসলাম (৪৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মিঠু মিয়ার ভাড়া দেওয়া গরুর সেটে ওই তিন ব্যক্তি পাঁচটি ঘোড়া গোপনভাবে জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করেন। তাদের মধ্যে বনিবনা না হওয়ায় এক ব্যক্তি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তিনজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, একটি গরুর খামারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনার পর অভিযুক্ত তিনজনকে আটক করে যথাযথ শাস্তি দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, এই ঘটনায় পশু হত্যা ও অবৈধ মাংস বেচাকেনার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তারা মনে করছেন, কঠোর শাস্তি আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে এবং পশু কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan