মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই : ডিসি জাহিদ ১২০০ শিশুর মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী ন্যূনতম মজুরি বাড়িয়ে ৩২ হাজার চান পোশাকশ্রমিক প্রতিনিধিরা শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘বিমানে নয়, খাঁচায় আসতে হবে’ : শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত বিষ দিয়ে মাছ শিকারে বিপর্যস্ত সুন্দরবন, জব্দ ১৮৮ বোতল কীটনাশক শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী আনসার-ভিডিপি সদস্যদের জন্য আধুনিক ব্যারাক ‘প্রত্যয়’ চালু গ্রামপুলিশের বেতন বাড়ল, ৭ নভেম্বর থেকে নতুন কাঠামো কার্যকর তৃতীয় টেস্টেই হৃদয়ের প্রথম সেঞ্চুরি, তবুও বিপর্যয় কাটেনি বাংলাদেশের ৭ নভেম্বরের অঙ্গীকার হোক স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা : প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে শান্তি-সম্প্রীতি ফেরাতে গ্রাম পুলিশকে সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে থেমে থাকা বাসে আগুন ধামরাইয়ে ফরিঙ্গা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ধামরাইয়ে এইচএসসি ফলাফলে শীর্ষে আফাজ উদ্দিন কলেজ, সর্ব পেছনে বা নিম্নে ভূবন মোহন কলেজ, অসন্তোষজনক অবস্থানে ধামরাই সরকারি কলেজ ধামরাইয়ে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য দুই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামরাইয়ে গৃহবধূর ভাসমান মরদেহ উদ্ধার ধামরাইয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

নববর্ষ ১৪৩৩: মঠবাড়িয়ায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি / ৬৮ বার ভিউ
আপডেটঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ। উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা উৎসবমুখর পরিবেশে রূপ নেয় পুরো এলাকাজুড়ে।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন দুলাল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব কে এম হুমায়ুন কবীরসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এদিন সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন।
শোভাযাত্রায় আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আকলিমা আক্তার। তিনি নববর্ষ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এই উৎসব সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও আনন্দের বার্তা বয়ে আনে।
নববর্ষের এই আয়োজনকে ঘিরে পুরো মঠবাড়িয়ায় ছিল উৎসবের আমেজ। স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে সুখ, শান্তি ও সমৃদ্ধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ
ThemeCreated By A.Rayhan