বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম:
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা
Notice :

ধামরাইয়ে মাটিবাহী ট্রাকের তান্ডব বন্ধ হবে কবে?

কথাভিশন রিপোর্ট

ঢাকার ধামরাই এলাকার আনাচে কানাচে, ফসলী জমিতে, সড়ক, মহাসড়কে মাটিবাহী ট্রাকের তান্ডব চলছে বছরের বছর ধরে। অবৈধ মাটির ব্যবসায়ীদের মাটির ট্রাক ধামরাই বাসীর রাতের ঘুমকে হারাম করে দিয়েছে। অগনিত মানুষকে অসুস্থ করেছে। কোটি কোটি টাকার রাস্তাঘাট ধ্বংস করেছে। বাড়ি ঘরের বানিয়েছে বেহাল দশা। তারা নিরীহ মানুষের ফসলী জমিকে গ্রাস করেছে। খাদ্য উদ্বৃত্ত ধামরাই উপজেলা আজ খাদ্য ঘাটতির উপজেলায় পরিণত হওয়ার পথে। ফসলী জমি রক্ষায় প্রশাসন ও নেতৃবৃন্দের ভুমিকা ছিল বজ্রআটুনি ফসকা গিড়ুর মত। ধামরাইয়ের জনগণের স্বার্থের চেয়ে নিজের স্বার্থই ছিল তাদের কাছে মুখ্য।

ধামরাই থেকে সদ্য নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন ধামরাইয়ের ফসলী জমি রক্ষার জন্য মাটির ব্যবসা বন্ধ করতে কঠোর অবস্থান নিয়েছেন। ধামরাইয়ে তিনি ফসলী জমির মাটি কাটা নিষিদ্ধ করে দিয়েছেন। তার এই সিদ্ধান্ত ধামরাইয়ের আমজনতার ব্যাপক সমর্থন পেয়েছে। অবৈধ মাটির ব্যবসা বন্ধে তিনি অনড় অবস্থানের থাকলেও মাটির ট্রাকের তান্ডব চলছেই। ঢাকা আরিচা মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এমনকি গ্রামীন সড়কেও মাটির ট্রাক এখনও দাপিয়ে বেড়াচ্ছে। এসব মাটির ট্রাক সড়ক মহাসড়কে চলাচলের সময় প্রতিনিয়ত সড়ক বা রাস্তার উপরে মাটি ফেলে সড়ককে ঝুকিপূর্ণ  করে তুলছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কয়েক দিন ধরে ঢাকা আরিচা মহাসড়কে উপর বিভিন্ন স্থানে মাটি ফেলে ট্রাকগুলো উধাও হয়ে যাচ্ছে। এ সব দেখার যেন কেউ নেই। আজ সন্ধ্যায়ও ধামরাই থানা বাসস্ট্যান্ডে মহাসড়কের উপর মাটি ফেলে  রাস্তাকে চলাচলের অনুপযোগী তথা ঝুকী পূর্ণ অবস্থায় রেখে গেছে চলাচল কারী মাটির ট্রাক। মহাসড়কে মাটি ফেলে যান ও মানুষ চলাচলে ব্যাঘাক সৃষ্টি করার বিষয়টি হাইওয়ে পুলিশ গুরুত্বের সাথে দেখবে বলে এলাকাবাসী আশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *