
ঢাকার ধামরাইয়ে ভাবিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মোঃ হাসেন (২৭) নামে দেবরকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২৫মার্চ) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বাদেগাওয়াইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার এসআই কাজী রেজাউল হক। হাসেন ধর্ষণের চেষ্টার পর থেকে আত্মগোপন ছিল। গ্রেপ্তারকৃত হাসেন ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের বাদেগাওয়াইল এলাকার সামছুল হকের ছেলে।
ভুক্তভোগী সাংবাদিকদের জানান, গত পহেলা ফেব্রুয়ারী দিবাগত রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে বের হলে, আগে থেকে উৎ পেতে থাকা হাসেন আমাকে পিছন দিক থেকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এই সময় আমি ডাক- চিৎকার করলে হাসেন আমাকে একটি লাঠি দিয়ে মাথায় বাড়ি মারে। আমি মাটিতে লুটিয়ে পড়লে আশে পাশর লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে আমি কিছুটা সুস্থ হয়ে ধামরাই থানায় একটি মামলা দায়ের করি।
এই বিষয়ে ধামরাই থানার এসআই কাজী রেজাউল হক সাংবাদিকদের জানান, গত ৪ফেব্রুয়ারী ধর্ষণের চেষ্টার একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলার পর থেকে আসামী আত্মগোপনে চলে যায়। পরে গত রাতে অভিযান চালিয়ে হাসেনকে গ্রেপ্তার করেছি। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।