বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম:
পূজার সঙ্গে শাহরুখের বন্ধুত্বের মুহূর্ত দেখে ভক্তদের প্রশংসার বন্যা ইউপি-পৌরসভাসহ ৬৫৪৪ প্রতিষ্ঠানে বসবে সোলার প্যানেল : মীর শাহে আলম ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি
Notice :

ধামরাইয়ে তিনটি হাসপাতালে অভিযান, অর্থদণ্ড

কার্তিক ঘোষ, বিশেষ প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে বেসরকারি তিনটি হাসপাতালে অনিয়মের অভিযোগে অর্থদণ্ড ও কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎সোমবার দুপুরে উপজেলার কালামপুর এলাকায় তিনটি হাসপাতালে এসব অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি।
‎উপজেলা প্রশাসন জানায়, দুপুরের দিকে অভিযান চালিয়ে প্রয়োজনীয় অনুমোদনের হালনাগাদ কাগজপত্র না থাকায় আ্যাপোলো ডিজিটাল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে দুটি হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড হসপিটাল নামে আরেকটি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ নিয়ে অভিযোগের জেরে সেটি সিলগালা করা হয়। এছাড়া কক্ষটি বিশুদ্ধকরণ করাকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবহিত করে তাদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

‎এতে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস, ধামরাই থানা পুলিশসহ প্রশাসনের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *