মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম: রিজভী ইমরান খানের তিন বোনই আটক, পিটিআইয়ের নিন্দা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না: প্রতিমন্ত্রী আফগানিস্তানে রাতভর পাকিস্তানের হামলা, নিহত একই পরিবারের ৩ জন অপ্রতিম হত্যা : তথ্য গোপন করায় সিয়ামকে গ্রেপ্তার দেখাল পুলিশ এমপি নজরুলের ৭ দিনের রিমান্ড আবেদন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ধামরাইয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মহিলাদল নেত্রীর মামলা ব্যাংক পরিচালনায় নিজেদের সংস্কারে এনসিসি ও এসবিএসি মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন অপ্রতিম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, সরাসরি জড়িত তিনজন : পুলিশ হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, রাজধানীতে একের পর এক বিস্ফোরণের ঘটনা ইনুর মামলার ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, ৩ অভিযোগ প্রমাণিত ধামরাইয়ে ব্যাটারি কারখানায় রাতে চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার দেশের হাসপাতালেই উন্নত চিকিৎসা নিশ্চিতের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর রাশিয়ায় ড্রোন হামলায় নিহত ২, ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকারের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর অপ্রতিমের শেষ বিদায়, বাবার কণ্ঠে ন্যায়বিচারের দাবি
Notice :

ধামরাইয়ে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

কথাভিশন ডেস্ক রিপোর্ট

সাম্প্রতিক কালে ঢাকার ধামরাইয়ে রামরাবণ এলাকার ধর্ষণের ঘটনার একটি সংবাদ ব্যাপক আলোড়ন সৃষ্টি করলেও সেটি ছিল একটি গুজব। প্রকৃতপক্ষে সেটি ছিল একটি ছিনতাই এর ঘটনা-এমন তথ্য বেরিয়ে এসেছে পুলিশ, সাংবাদিক ও অন্যান্যদের অনুসন্ধানে।
গত ২৩ জানুয়ারি এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা হয়। ঐ দিন দিবাগত রাতে পুলিশ চারজনকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- জিয়োস চন্দ্র মনি দাস, শ্রী চরণ মনি দাস, সুভন চন্দ্র মনি দাস, দিপু চন্দ্র মনি দাস। তারা ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের বাসিন্দা।
গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল হুদা খান। গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে রামরাবন গ্রামে শান্তি মনি দাস নামে এক নারীর বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে আরো জানা যায়, রামরাবন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আসামি জিয়োস চন্দ্র মনি দাসের কাছ থেকে ১৫০০ টাকা, শ্রী চরণের কাছ থেকে ২২৫০ টাকা, শুভনের কাছ থেকে ২৩২০ টাকা ও দিপু চন্দ্র মনি দাসের কাছ থেকে ২৫৬০ টাকাসহ সর্বমোট ৮,৬৩০ টাকা উদ্ধার করা হয়। তদন্তে তারা এই ঘটনায় জড়িত বলে জানা যায়। এরমধ্যে শ্রী চরণের বিরুদ্ধে ধামরাই থানায় পূর্বের মাদক মামলা রয়েছে।
এর আগে, এ ঘটনায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে সংবাদ প্রচারিত হয়।  প্রকৃতপক্ষে সেটি ছিল একটি ছিনতাই এর ঘটনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *