বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইরানকে ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের আর মাত্র এক ম্যাচ! মেসির বিদায়ী ম্যাচের জার্সিতে বিশেষ চমক মোরেলগঞ্জে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন কুড়িগ্রামে কন্যাশিশুর বাল্যবিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত জাতিসংঘে ২৪ সেপ্টেম্বর : তিন প্রজন্মের ইতিহাসের নতুন অধ্যায় পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত স্থানীয় নির্বাচন সংলাপ বন্ধ তেলের খরচই উঠছে না, গোলাপি বাসে প্রতিদিন লোকসান ধানমন্ডি লেক থেকে মার্কেটিং কনসালটেন্টের মরদেহ উদ্ধার দাম বাড়িয়েও ডিজেলে ৭০ টাকা লোকসান : রিজভী বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : রাষ্ট্রপতি পুরোনো ছবি-ভিডিও দিয়ে বিভ্রান্তি ঠেকাতে চট্টগ্রাম পুলিশের নজরদারি জ্বালানির পর বাসভাড়া বাড়ল, কিলোমিটারে ১৭ পয়সা জাতিসংঘের বিশ্বমঞ্চে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলবেন তারেক : মাহদী আমিন চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা গ্রেপ্তার পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলীমুল আমীন গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন বঙ্গোপসাগরে নিম্নচাপ, গভীর নিম্নচাপে রূপ নেওয়ার শঙ্কা তথ্য পাচারের সন্দেহে ডিএমপির থানার রাইটারদের গণবদলি প্রথমবার জাতিসংঘের বিশ্বমঞ্চে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ৫৬ দিনের মাথায় ভিসি বদল, চুয়েটে শিক্ষার্থীদের শাটডাউন
Notice :

ধামরাইয়ে এনসিপির কার্যালয় উদ্বোধন, দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

ধামরাই(ঢাকা)প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে সূতিপাড়া ইউনিয়নের কালামপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ঢাকা জেলা উত্তর এর অস্থায়ী ও ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধন কালে এনসিপির পদ বঞ্চিত নেতা কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার(১০ এপ্রিল) বিকেল ৪ টার দিকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন সময়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ১০ জন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালামপুর এনসিপির অস্থায়ী কার্যালয় উদ্বোধন কালে এনসিপির পদ বঞ্চিত নেতাকর্মীরাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় তা সংঘর্ষের রুপ নেয়। পরে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ১০ জন নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কার্যালয় উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহব্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

এ সময় ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনপিপির ভিতরে কিছু লোক রয়েছে। যারা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন। তারা আজ এই হামালা চালিয়েছে বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, ঢাকা জেলা উত্তরের এই কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ২জনের মাথা ফেটে গেছে তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *